
প্রদীপ কুমার গোল:দৈনিক আবেশভূমি :নন্দীগ্রাম:পূর্ব মেদিনীপুর।উত্তর বঙ্গপোসাগরে ঘনীভূত নিম্ন চাপের প্রভাবে প্রবল বৃষ্টিপাতে নন্দীগ্রামের দুটি ব্লকের ১৭টি পঞ্চায়েত এলাকা প্লাবিত। বীজতলা, নতুন রোপন জমি,বর্ষার সবজি ,পুকুর ভেড়ি ডুবে ব্যাপক ক্ষতি হয় কৃষি ও মৎস্য চাষে, কিছু কাঁচা বাড়িও ক্ষতিগ্রস্থ হয়। নন্দীগ্রাম-১ব্লকের বাসুলিচক লকগেট এবং নন্দীগ্রাম-২ব্লকের টেরপেখ্যা সংলগ্ন লকগেট দুটি ব্লক প্রশাসন ও পঞ্চায়েতের তৎপরতায় খুলে দেওয়া হয়।আজ শনিবার বিকেলে নন্দীগ্রাম-২ব্লকের প্লাবিত এলাকা পরিদর্শনে আসেন তমলুক লোকসভার সাংসদ দিব্যেন্দু অধিকারী। তিনি নন্দীগ্রাম-২ব্লকের আমদাবাদ ও বিরুলিয়ার দুটি গ্রাম পঞ্চায়েতের প্লাবিত এলাকা ঘুরে দেখেন। সেখানে ক্ষতিগ্রস্ত মানুষের সঙ্গে কথা বলেন।সাংসদ দিব্যেন্দু বাবু বলেন আজ নন্দীগ্রাম-২দেখলাম, খুবই শীঘ্র আমি নন্দীগ্রাম-১ব্লকের প্লাবিত এলাকার পরিদর্শন আসবো।
