
গৌরীশংকর মহাপাত্র :দৈনিক আবেশভূমি ডেস্ক :এগরা কাঁথি :পূর্ব মেদিনীপুর।কাঁথি সাংগঠনিক জেলা তৃণমূল যুব কংগ্রেসের অাহ্বানে ডরমিটরি মাঠে কর্মীসম্মেলন অায়োজিত হয় আজ সোমবার। সভাপতিত্ব করেন জেলা যুব তৃণমূল সভাপতি সুপ্রকাশ গিরি। মূখ্য বক্তা রাজ্য যুব তৃণমূল সভানেত্রী সায়নী ঘোষ। উপস্থিত দেবাংশু ভট্টাচার্য, রাজ্যের মৎস্য মন্ত্রী অখিল গিরি, জেলা তৃণমূল সভাপতি তরুণ কুমার মাইতি, জেলা চেয়ারম্যান অভিজিৎ দাস, দলের জেলা শ্রমিক সংগঠনের সভাপতি বিকাশ বেজ, মহিলা সভাপতি কাজল বর্মন ও সংখ্যা লঘু সভাপতি আনোয়ার উদ্দিন, বিধায়ক উত্তম বারিক , প্রাক্তন সহ সভাধিপতি মামুদ হোসেন, তিন প্রাক্তন বিধায়ক অধ্যাপক জ্যোতির্ময় কর, অমিয় কান্তি ভট্টাচার্য ও অর্ধেন্দু মাইতি, পৌর প্রশাসকমন্ডলী র চেয়ারপারসন হরিসাধন দাস অধিকারী সহ ১৪ টি ব্লক ও দুটি পুরসভার দলীয় ও যুব সংগঠনের সমস্ত শাখা সংগঠন সমূহের কর্মকর্তা গণ। রাজ্য তৃণমূল যুব কংগ্রেসের সভানেত্রী সায়নী ঘোষ কেন্দ্রীয় সরকারের জনবিরোধী নীতি সহ বিজেপির বিভেদ ও মেরুকরণের রাজনীতির বিরুদ্ধে জননেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে দেশজুড়ে অান্দোলন-সংগ্রামে যুবসমাজ কে এগিয়ে অাসার অাহ্বান জানান। তিনি আরো বলেন – “সবার আগে দলের মধ্যে থাকা গদ্দারদের চিহ্নিত করতে হবে, ভোটের সময় বা পরে নয় এক্ষুনি গদ্দার খোঁজা শুরু করতে হবে ।যারা পাঁচিলের উপর বসে ছিলেন ভেবেছিলেন বিজেপি জিতলে বিজেপির সঙ্গে, তৃণমূল জিতলে তৃণমূলের সঙ্গে ওদের খুঁজে বার করতে হবে ।ওদের দল থেকে ছেঁটে বার করুন ,আর যদি রাখতে হয় তাহলে ওদের সঙ্গে দূরত্ব রেখে চলুন ।বুথে বুথে ঝান্ডা লাগানো কিংবা চা কফি বানানোর কাজ দেবেন, এটাই হবে ওদের প্রায়শ্চিত্ত।”রাজ্য সরকারের মৎস্য মন্ত্রী অখিল গিরি জননেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় কে কাঁথি ও এগরা পৌরসভা উপহার দিয়ে কাঁথি ও এগরা র উন্নয়নের জয়যাত্রাকে এগিয়ে নিয়ে যাওয়ার 


