
গৌরীশংকর মহাপাত্র :এগরা কাঁথি:পূর্ব মেদিনীপুর।আজ কাঁথি ক্যানেলপাড় খড়্গপুর পুরোন বাসষ্টান্ডে কন্টাই সুপার স্টার ক্লাবের ৪২তম খুঁটি পূজো অনুষ্ঠিত হয় আজ শুক্রবার। উপস্থিত ছিলেন কাঁথি পৌর প্রকাশক প্রধান হরিসাধন দাস অধিকারী, বিশিষ্ট সমাজসেবী আমিন সোহেল, সুরজিৎ নায়ক প্রমুখ। ক্লাবের সাধারণ সম্পাদক বিশ্বজিৎ দত্ত জানিয়েছেন সরকারের কোভিড বিধি মেনে গত বছরের মত এ বারেও মায়ের পুজার আয়োজন হয়েছে এবং আগামি ৯ ই অক্টোবর পুজা মন্ডপের উদ্ধোধন করবেন পশ্চিমবঙ্গের মৎস্য মন্ত্রী অখিল গিরি। আজকের অনুষ্ঠানে সভাপতিত্বে করেন ক্লাব সহ সভাপতি অশোক কুমার দাস। উপস্থিতি ছিলেন কোষাধ্যক্ষ অরুনাভ বর, সঞ্জীব জানা, চন্দন মাইতি, অরুন দেবনাথ, কৃষ্ণেন্দু মিশ্র প্রমুখ।
