
গৌরীশংকর মহাপাত্র: দৈনিক আবেশভূমি: এগরা কাঁথি; পূর্ব মেদিনীপুর।মিডনাপুর অটোমোটিভ স্পোর্টস অ্যান্ড অ্যাডভেঞ্চারস্ এসোসিয়েশন (মাসা)-এর উদ্যোগ বৃহস্পতিবার ভোরে শুরু হয় দু-দিনের বিশেষ মোটর সাইকেল রাইড। এবারে কর্মসূচি’র গন্তব্য দীঘা ও পার্শ্ববর্তী এলাকা। “গাছ বাঁচান,প্রাণ বাঁচান” এই বার্তাকে সামনে রাখে শুরু হওয়া এই রাইডে অংশ নিচ্ছেন মাসার পাঁচ সদস্যের একটি দল। এই দলে রয়েছেন সম্পাদক আকাশ গাঙ্গুলি, সদস্য শুভরঞ্জন সিনহা, শুভাশীষ গাঙ্গুলী, সৌমেন্দ্রনাথ বেরা, নরসিংহ দাস প্রমুখ। বৃহস্পতিবার ভোর সাড়ে পাঁচটায় শহরের বিদ্যাসাগর স্মৃতি মন্দিরের সামনে থেকে এই রাইড শুরু, রাইড শেষে শুক্রবার সন্ধ্যায় সদস্যরা মেদিনীপুরে ফিরবেন বলে জানান সদস্য সুদীপ কুমার খাঁড়া।
