
গৌরীশংকর মহাপাত্র :দৈনিক আবেশভূমি :এগরা কাঁথি:পূর্ব মেদিনীপুর।বন্ধুত্ব মানে কেবল নিছক বন্ধুত্ব না,এ ব্যপ্তি ছড়িয়ে রয়েছে অনেক গভীরে, এই বার্তাকে সামনে রেখে অভিনব কর্মসূচি অনুষ্ঠিত হলো টিম দোস্তানার উদ্যোগে। রবিবার সকালে বন্ধুত্ব দিবসে মেদিনীপুর শহরের গান্ধী মোড়ে দোস্তানার উদ্যোগে আয়োজিত রাখীবন্ধন, মানববন্ধন এবং পরিবেশ সচেতনতার কর্মসূচিতে দলমত নির্বিশেষে সমাজের বিভিন্ন স্তরের মানুষ অংশ নেন। এদিনের বন্ধুত্ব দিবসে এরকম ভাবনার মূল উদ্দেশ্য হলো সমাজে মানুষ মানুষের পাশে থাকবে, বন্ধুত্বের বন্ধন দৃঢ় হবে, এই বার্তা দেওয়া। উপস্থিত সকলের হাতে এবংল পথ চলতি জনগনের হাতে রাখি পরিয়ে এদিনের অনুষ্ঠানের সূচনা হয়। সেই সাথে গান্ধীমূর্তির পাদদেশে একটি চারাগাছ লাগিয়ে সবুজায়নের বার্তা দেওয়া হয়। ছিলেন মেদিনীপুর পুরসভার পুরপ্রধান সৌমেন খান,বিশিষ্ট ক্রীড়া সংগঠক ও সমাজসেবী সুজয় হাজরা, রবীন্দ্র গবেষক তথা রাষ্ট্রপতি পুরস্কারপ্রাপ্ত মেদিনীপুর টাউন স্কুলের প্রধান শিক্ষক ড. বিবেকানন্দ চক্রবর্তী, লেখিকা ও সমাজকর্মী রোশনারা খান, নছিপুর আদিবাসী বিদ্যালয়ের প্রধান “শিক্ষারত্ন”স্বপন পড়িয়া, রাষ্ট্রপতি পুরস্কারপ্রাপ্ত রূপনারায়ণপুর প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক শিক্ষক বীরেন পাল, পুরসভার কাউন্সিলর ইন্দ্রজিৎ পানিগ্রাহী, সাহিত্যিক বিদ্যুৎ পাল, সমাজসেবী গোপাল সাহা, সমাজকর্মী ঝর্ণা আচার্য, ক্রীড়াসংগঠক সুধাময় সরকার, রবীন্দ্র স্মৃতি সমিতির সাধারণ সম্পাদক লক্ষণ চন্দ্র ওঝা, শিক্ষক শান্তনু দে প্রমুখ।অনুষ্ঠানের অন্যতম প্রধান আয়োজক মৃত্যুঞ্জয় সামন্ত, মণিকাঞ্চন রায়, নরসিংহ দাস,সুদীপ কুমার খাঁড়া,বিপ্লব আর্য্য প্রমুখরা বলেন সমাজে মেকি বন্ধুত্ব দূর করে আসল বন্ধুত্ব না গড়ে উঠলে সমাজের অবক্ষয় তৈরী হবে।
উপস্থিত থেকে সকলকে উৎসাহিত করেন শিক্ষিকা মধুশ্রী দাস,ডাঃ জগদীশ মাইতি,অনির্বাণ মাইতি,পীযূষ ঘোষ প্রমুখ।
