গৌরীশংকর মহাপাত্র :দৈনিক আবেশভূমি: মেদিনীপুর পূর্ব পশ্চিম।পশ্চিম মেদিনীপুরের খড়্গপুর মহকুমার বেলদা ইংলিশ মিডিয়াম স্কুলের ৩১ তম বার্ষিক অনুষ্ঠান ও পুরস্কার বিতরণীর  হয় শুক্রবার ও শনিবার ।

    মঙ্গলদীপ জ্বেলে দুই দিনের অনুষ্ঠানের  শুক্রবার উদ্বোধন করেন মেদিনীপুর রামকৃষ্ণ মিশন বিদ্যাভবনের প্রধান শিক্ষক স্বামী জয়েশা নন্দজী, প্রধান অতিথি এলাকার বিধায়ক সূর্যকান্ত অট্ট, সম্মানীয় অতিথির আসনে রামনগর কলেজের অধ্যক্ষ ডঃ অনন্তমোহন মিশ্র, বেলদা কলেজের অধ্যক্ষ ড: মানবেন্দ্র মন্ডল, ইন্ডিয়ান এয়ার ফোর্সের উইনস কমান্ডার খড়্গপুর আই আই টির কৃতি গৌতম রাউৎ, দশগ্রাম হাইস্কুলের প্রধান শিক্ষক যুগল প্রধান, দাঁতন হাই স্কুলের প্রধান শিক্ষক সূর্যকান্তি নন্দ, বেলদা গঙ্গাধর একাডেমীর প্রধান শিক্ষক কার্তিক আচার্য, প্রভাতী বালিকা বিদ্যাপীঠের প্রধান শিক্ষিকা ডঃ লক্ষ্মী দাস অট্ট , খ‍্যাতিমান চিকিৎসক ডা: অংশুমান মিশ্র প্রমুখ। সভায় পৌরোহিত‍্য করেন বিদ্যালয় পরিচালন কমিটির সভাপতি নেগুয়া সুন্দর নারায়ণ হাই স্কুলের প্রাক্তন প্রধান শিক্ষক ড: শিবশংকর মহাপাত্র। অন্য পর্বে পৌরোহিত‍্য করেন অধ্যাপক তুহিন কান্তি দাস ও বিদ্যাসাগর বিশ্ববিদ্যালয়ের প্রাক্তন ডেপুটি রেজিস্ট্রার ডঃ গণেশ চন্দ্র রানা।                         
                                 
      স্বাগত ভাষণে বিদ‍্যালয়ের সম্পাদক আশীষ কর তাঁর বক্তব্যে ৩১ বছর ধরে বিদ্যালয়ের গৌরবোজ্জ্বল অধ্যায় ও বিদ‍্যালয়ের বর্তমান অবস্থা তুলে ধরে এর শ্রী বৃদ্ধিতে সবার সহযোগিতা কামনা করেন। তিনি জানান বিদ্যালয়ে বর্তমান দশম শ্রেণী পর্যন্ত ছাত্রছাত্রী ৬৫০, উচ্চ মাধ্যমিকের প্রশাসনিক পরিদর্শনে পরিকাঠামো সহ সার্বিক দিকে কর্তৃপক্ষ উচ্চ প্রসংশা করেছেন। অ্যাফিলিয়েশনের অপেক্ষায় বিদ্যালয়।         
                 অতিথিগণ তাদের বক্তব্যে বিদ্যালয়ের ধারাবাহিক সাফল্য রাখার ক্ষেত্রে  ও পরিকাঠামো উন্নয়নে প্রয়োজনীয় সহযোগিতার আশ্বাস দেন। সঙ্গে সঙ্গে প্রত্যন্ত গ্রামে এমন প্রতিষ্ঠানের উত্তরোত্তর শ্রী বৃদ্ধির প্রশংসা করেন। বিদ্যালয়ের ছাত্র-ছাত্রীরা তাদের সাংস্কৃতিক দক্ষতা উপস্থাপন করে। অনুষ্ঠানে একাডেমিক ও সাংস্কৃতিক বিভাগের কৃতিদের পুরস্কৃত করা হয়। উপস্থিত সকলকে ধন্যবাদ জানান বিদ্যালয়ের অধ্যক্ষ জয়ন্ত পালই। দু দিনের অনুষ্ঠানের শেষ হয় শনিবার। সমগ্র অনুষ্ঠান পরিচালনা ও সঞ্চালনায় বিদ্যালয়ের প্রাক্তণী তথা ইংরেজি ভাষা সাহিত্যের অধ‍্যাপিকা  ঋতুপর্ণা মহাপাত্র।

          Share

          Leave a Reply

          Your email address will not be published. Required fields are marked *