
গৌরীশংকর মহাপাত্র: দৈনিক আবেশভূমি: মেদিনীপুর পূর্ব পশ্চিম।পটাশপুরের আম্বি ফ্রেন্ডস ক্লাবের উদ্যোগে ৫ দিন ব্যাপী১৩ তম হনুমান জীউর পূজা ও মিলন মেলার সমাপ্তি হয় বুধবার। গত ৭ই জানুয়ারি এই মেলার উদ্বোধন করেন কাঁথি রামকৃষ্ণ মঠ ও মিশনের শ্রীমত্ স্বামী রমানাথা নন্দজী মহারাজ। উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন প্রখ্যাত সাহিত্যিক ক্ষিতীশ সাঁতরা, সাহিত্যিক বীরকুমার শী, নৈপুর গ্রাম পঞ্চায়েতের প্রধান অঞ্জলি শীট প্রমুখ। সভাপতিত্ব করেন চাঁদপুর হাড়োচরণ বিদ্যামন্দিরে্র প্রাক্তন প্রধান শিক্ষক কানাইলাল শীট। স্বাগত ভাষনে পূজাপাঠ ও মেলার প্রেক্ষাপট ও প্রাসঙ্গিকতা তুলে ধরেন সংস্থা সভাপতি অমল শীট। অতিথিগণ হনুমানের দাস্যভাব এবং তার প্রবল শক্তি অশুভ শক্তি বিনাশে প্রয়োগ করার পাশাপাশি পরিবেশ রক্ষার সকল জীব ও উদ্ভিদের সংরক্ষণ করার কথা বলেন। মানব বিকাশে নৈতিকতার গুরুত্বও আলোচিত হয়। মেলার অন্যান্য দিন রক্তদান, মহাপ্রসাদ ভোজন, নাটক এবং রামায়ণ গান হয়।শেষে উপস্থিত সকলকে ধন্যবাদ জানান আয়োজক ক্লাব সম্পাদক কমলাকান্ত জানা।
