গৌরীশংকর মহাপাত্র :দৈনিক আবেশভূমি:মেদিনীপুর পূর্ব পশ্চিম।দক্ষিণ শিলামপুর ক্রিকেট একাদশ কর্তৃক আয়োজিত তিন দিনের রিপাবলিক কাপ ক্রিকেট টুর্নামেন্ট শুরু হয় বুধবার। টুর্নামেন্টের উদ্বোধন করেন খলিসাভাঙ্গা হাই স্কুলের প্রধান শিক্ষক শিক্ষারত্ন ড.নিরঞ্জন মান্না। উদ্ধোধনী অনুষ্ঠানে উপস্থিত কাঁথি- ১পঞ্চায়েত সমিতির সভাপতি প্রদীপ গায়েন, দুলালপুর পঞ্চায়েত প্রধান সুপ্রভা নায়ক, কাঁথি মহকুমা মৎস্য খঁটি উন্নয়ন সমিতির সভাপতি আমিন সোহেল, বিশিষ্ট সমাজসেবী মলয় সামন্ত, দিব্যেন্দু পাল,মনোজ সামন্ত, অংশুমান প্রধান, কৃষ্ণেন্দু প্রধান, অশোক দে প্রমুখ। দক্ষিণ শিলামপুর ক্রিকেট একাদশের সভাপতি নির্মল মাইতি, কার্যকরী সভাপতি গুরুপদ দাস,সহ সভাপতি রতন মাইতি,মুখ্য আয়োজক সত্যেন জানা, কোষাধ্যক্ষ দ্বীপেন সামন্ত সহ সকল সদস্য গণ উপস্থিত ছিলেন। উদ্বোধনী অনুষ্ঠান শেষে খেলা সুসম্পন্ন হওয়ায় উপস্থিত সকলকে ধন্যবাদ জানান আয়োজক ক্লাব সম্পাদক শেখ জোবেদ।

Share

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *