গৌরীশংকর মহাপাত্র: দৈনিক আবেশভূমি: মেদিনীপুর পূর্ব পশ্চিম।কাঁথি-৩এর দেবেন্দ্র পঞ্চায়েতের ধান্দালীবাড় হাই স্কুলে মনিষীদের মূর্তির আবরণ উন্মোচন ও সাংস্কৃতিক অনুষ্ঠান হয় সোমবার। প্রতিষ্ঠাতা মাইকেল

                                  পুরস্কারপ্রাপ্ত সমাজসেবী ও প্রাথমিকের প্রধান শিক্ষক বিক্রমজিৎ দাসের পূর্ণাবয়ব মূর্তির আবরণ উন্মোচন করেন সভার সভাপতি প্রাক্তন শিক্ষক খগেন্দ্রনাথ বেরা ও বিদ্যাসাগর, রবীন্দ্রনাথ এবং স্বামী বিবেকানন্দের আবক্ষ মূর্তির আবরণ উন্মোচন করেন কাঁথি রামকৃষ্ণ মঠ ও মিশনের মহারাজ স্বামী পদ্মানন্দ জী। উপস্থিত ছিলেন বিদ্যালয়ের প্রাক্তন ছাত্র রাজ্য সরকারের রাজস্ব বিভাগের যুগ্ম কমিশনার নারায়ণ চন্দ্র গুড়িয়া, সভাধিপতি উত্তম বারিক, প্রাক্তন মন্ত্রী ও হলদিয়া উন্নয়ন পরর্ষদের চেয়ারম্যান অধ্যাপক জ্যোতির্ময় কর, জেলা শিক্ষা কর্মাধ্যক্ষ মধুরিমা মন্ডল, কাঁথি উত্তর চক্রের বিদ‍্যালয় পরিদর্শক নির্মলা দাস, প্রাক্তন প্রধান শিক্ষক দীনেশ কুমার দাস, জেলা পরিষদ সদস্য নন্দদুলাল মাইতি, পঞ্চায়েত সমিতির সভাপতি মিতা রানী সাউ, সহ সভাপতি বিকাশচন্দ্র বেজ, পঞ্চায়েত সমিতির শিক্ষা কর্মাধ্যক্ষ পরিমল গিরি, দেবেন্দ্র পঞ্চায়েত প্রধান সুকুমার সাউ,প্রাক্তন শিক্ষক অশোক ওঝা, অশোক কুমার সুর, পঞ্চায়েত সমিতির সদস্য চণ্ডীচরণ দাস, স্থানীয় পঞ্চায়েত সদস্যা তাপসী গুড়িয়া ও সদস্য সুকুমার দোলাই প্রমুখ। স্বাগত ভাষণে বিদ্যালয়ের গৌরবোজ্জ্বল কাহিনী তুলে উপস্থিত সকলকে সমৃদ্ধ করেন বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষিকা রীনা দাস। সভায় পৌরোহিত করেন খগেন্দ্রনাথ বেরা। শেষে উপস্থিত সকলকে ধন্যবাদ জানান ভারপ্রাপ্ত শিক্ষিকা।

    Share

    Leave a Reply

    Your email address will not be published. Required fields are marked *