গৌরীশংকর মহাপাত্র: দৈনিক আবেশভূমি :মেদিনীপুর পূর্ব পশ্চিম।কাঁথি-১এর মাজিলাপুর পঞ্চায়েতের দেশদত্তবাড় ইউনাইটেড হাই স্কুলে সুবর্ণ জয়ন্তীর সারম্বর সূচনা হয় সোমবার। জাতীয় পতাকা উত্তোলন করেন বিদ্যালয়ের প্রতিষ্ঠাতা প্রধান শিক্ষক ও উৎসব কমিটির

    সভাপতি অদ্বৈত মাল। সহযোগিতায় বিদ্যালয়ের পরিচালন কমিটির সভাপতি আমিন সোহেল তিনি শান্তির প্রতীক সাদা পায়রা ওড়ান, বিদ্যালয়ের পতাকা উত্তোলন করেন প্রাক্তন সহশিক্ষক ডা: দেবাশীষ ঘোড়াই, সুবর্ণ জয়ন্তী বর্ষের পতাকা উত্তোলন করেন বিদ্যালয়ের প্রধান শিক্ষক দেবপম পড়িহারী ।সকালে ছাত্র-ছাত্রী শিক্ষক-শিক্ষিকা অভিভাবক অভিভাবিকা ও শুভানুধ্যায়ীদের বর্ণাঢ্য শোভাযাত্রা এলাকা প্রদক্ষিণ করে। সুবর্ণ জয়ন্তীর
      স্মারক হিসেবে বিদ্যালয় প্রাঙ্গণে বিবেকানন্দ ,বিদ্যাসাগর ও রবীন্দ্রনাথ ঠাকুরের আবক্ষ মূর্তির আবরণ উন্মোচন করেন কাঁথি রামকৃষ্ণ মঠ ও মিশনের অধ্যক্ষ স্বামী তদবিদানন্দ জী মহারাজ।
      সাংস্কৃতিক মঞ্চে এই পর্বে উপস্থিত ছিলেন বিদ্যালয়ের প্রাক্তন প্রধান শিক্ষক সীতাংশু মাল , মাজিলাপুর পঞ্চায়েত প্রধান অর্পিতা মাইতি দাস, শিক্ষক প্রবীর কুমার ভূঁইয়া, সমাজসেবী প্রভু রাম দাস, গোপাল শীট, নায়াপুট হাইর প্রধান শিক্ষক বসন্তকুমার ঘোড়াই,কাঁথি কলেজের অধ্যক্ষ ডঃ অমিত কুমার দে, কাঁথি-১ বিডিও তুহিন কান্তি ঘোষ, আদিত্য গুড়িয়া ,দীপক ত্রিপাঠী প্রমুখ। অনুষ্ঠানের সঞ্চালনায় অম্লান কুমার সাউ। শেষে উপস্থিত সকলকে ধন্যবাদ জানান বিদ্যালয়ের প্রধান শিক্ষক।

         

        Share

        Leave a Reply

        Your email address will not be published. Required fields are marked *