
গৌরীশংঙ্কর মহাপাত্র: দৈনিক আবেশভূমি: মেদিনীপুর পূর্ব পশ্চিম।
কাঁথি পৌরসভা এলাকার উচ্চমাধ্যমিক পরীক্ষার্থীরা যাতে যানজটে আটকে না পড়ে সেই জন্য রাস্তায় নেমে যানজটমুক্ত করলেন কাঁথি পৌরসভা ১৫নং ওয়ার্ড এ কাউন্সিলর তনুশ্রী চক্রবর্তী ভট্টাচার্য্য সঙ্গে ওয়ার্ড কমিটির সদস্য ও সদস্যাগণ। ছিলেন কাঁথি পৌরসভা ট্রাফিক, কাঁথি থানা ট্রাফিক। ২০২৩সালের সকল উচ্চমাধ্যমিক পরীক্ষার্থীদের আন্তরিক শুভেচ্ছা জানান হয়।
