
গৌরীশংকর মহাপাত্র: দৈনিক আবেশভূমি: মেদিনীপুর পূর্ব পশ্চিম।মেদিনীপুর কলেজিয়েট বালিকা বিদ্যালয়ে স্যাগেশাস টিচার্স এন্ড এমপ্লয়িজ এসোসিয়েশন আয়োজিত শিক্ষা ও শিক্ষক আন্দোলনের প্রবাদ প্রতিম নেতৃত্ব চপল ভট্টাচার্যের প্রথম মৃত্যুবার্ষিকী উদযাপন উপলক্ষে স্মৃতিচারণ সভা ও গ্রন্থ প্রকাশ অনুষ্ঠান হয় শুক্রবার। পৌরোহিত্য করেন সংগঠনের রাজ্য সহ সভাপতি নেগুয়া সুন্দর নারায়ন হাই স্কুলের প্রাক্তন প্রধান শিক্ষক ড:শিবশংকর মহাপাত্র। স্যাগেশাস টিচার্স এন্ড এমপ্লয়িজ অ্যাসোসিয়েশনের প্রকাশিত “চপল ভট্টাচার্য স্মারকগ্ৰন্থের উদ্বোধন করেন মেদিনীপুর কলেজের প্রাক্তন অধ্যক্ষ মুকুল রঞ্জন রায় উপস্থিত ছিলেন সংগঠনের রাজ্য সহ-সভাপতি দীপক দাস, নিমতলা হাইস্কুলের প্রধান শিক্ষক দিব্যেন্দু সরকার, রাজ্য সম্পাদিকা কৃষ্ণা পাহাড়, সংগঠক অজয় সাউ, পশ্চিম মেদিনীপুর জেলা সভাপতি প্রদ্যোৎ ষড়ঙ্গী, পশ্চিম মেদিনীপুর জেলা প্রথমিক বিদ্যালয় সংসদের প্রাক্তন সভাপতি নারায়ণ সাঁতরা, প্রয়াত নেতার একমাত্র কন্যা অদিতি সিংহ সাহস রায় ও জামাতা আশীষ সিংহ সাহস রায় প্রমুখ। স্মৃতিচারণায় প্রয়াত নেতার বাগ্মিতা, বাম আন্দোলন থেকে বাম বিরোধী আন্দোলনের পরিচিত মুখ হয়ে ওঠা, নেতৃত্ব পরিচালনা কৌশল, সাংগঠনিক দক্ষতা, দলের প্রতি তার ভালোবাসা, সরকার বিরোধী আন্দোলনে তার অবিসংবাদিত নেতৃত্ব দানসহ বিভিন্ন দিক নিয়ে আলোকপাত করে উপস্থিত সকলকে সমৃদ্ধ করেন অমল ভট্টাচার্য সুকুমার পাত্র প্রভাত রায় প্রমূখ। সঞ্চালনায় নিত্যরঞ্জন খান। স্বাগত ভাষণদেন আয়োজক সংগঠনের পশ্চিম মেদিনীপুর জেলা সম্পাদক অলক দাস মহাপাত্র। তিনি শেষে উপস্থিত সকলকে ধন্যবাদও জ্ঞাপন করেন।