
গৌরীশংকর মহাপাত্র : দৈনিক আবেশভূমি:মেদিনীপুর পূর্ব পশ্চিম।এগরা-১এর পাঁচরোল পঞ্চায়েতের ধুসুরদায় এক দিব্যাঙ্গ পরেশ বেরার আবেদনের ভিত্তিতে শনিবার এগরার বিধায়ক তরুণ কুমার মাইতি নিজ উদ্যোগে তার হাতে ট্রাইসাইকেল তুলে দেন। এই পর্বে উপস্থিত ছিলেন পঞ্চায়েত প্রধান রবীন্দ্রনাথ সোম, উপপ্রধান রেহানা খাতুন বিবি, গ্ৰাম পঞ্চায়েতের সকল সদস্য সদস্যা, সমাজ সেবি সেক মুক্তাজুল প্রমুখ।
