তমলুক, পূর্ব মেদিনীপুর: পূর্ব মেদিনীপুর জেলার তমলুকে ব্রাউন সুগার সহ দুই যুবককে গ্রেফতার করল তমলুক থানার পুলিশ। গোপন সূত্রে খবর পেয়ে তমলুক থানার নিমতৌড়িতে অভিযান চালায় পুলিশ। সন্দেহজনকভাবে ঘোরাঘুরি করতে থাকা দুই যুবককে আটক করে তারা। তারপর পুলিশ আটক দুই যুবককে জিজ্ঞাসাবাদ শুরু করে। এরপর তল্লাশি করে তাদের কাছ থেকে পাওয়া যায় কয়েক লক্ষ টাকার ব্রাউন সুগার।

    পুলিশ সূত্রে জানা গেছে, আটক করা ব্রাউন সুগারের ওজন আড়াইশো গ্রামের বেশী। যার মূল্য কয়েক লক্ষ টাকা। পুলিশ তদন্ত করে দেখছে আর কেউ এদের সঙ্গে জড়িত আছে কিনা। ধৃতদের তমলুক থানায় নিয়ে আসা হয়েছে। ধৃতদের একজনের নাম গৌতম মিশ্র, তমলুক শহরের ১৪ নম্বর ওয়ার্ডের বাসিন্দা, আরেকজন শেখ সফিজুল তমলুক শহরের ১০ নম্বর ওয়ার্ডের বাসিন্দা। শুক্রবার বিকেলে গ্রেফতার হওয়া এই দুই যুবককে আজ তমলুক জেলা আদালতে তোলা হবে।

    তমলুকের মহকুমা পুলিশ আধিকারিক সাকিব আহমেদ বলেন, এই হেরোইন কোথা থেকে এসেছিল, কোথায় যাওয়ার কথা ছিল, আর কারা এই চক্রের সাথে যুক্ত তা তদন্ত করে দেখবে পুলিশ।

    প্রসঙ্গত উল্লেখ্য, দিন কয়েক আগে এই তমলুকে আরও বেশী পরিমান ব্রাউন সুগার সহ দুই যুবককে গ্রেফতার করেছিল পুলিশ। আবারও ব্রাউন সুগার সহ দুই যুবক গ্রেফতারের খবরে চাঞ্চল্য ছড়িয়েছে জেলা সদর তমলুক সহ পুরো পূর্ব মেদিনীপুর জেলায়।

    Share

    Leave a Reply

    Your email address will not be published. Required fields are marked *