গৌরীশংকর মহাপাত্র:দৈনিক আবেশভূমি : মেদিনীপুর পূর্ব পশ্চিম।উন্নত প্রযুক্তিতে মাছ চাষ সম্পর্কে সাত দিনের প্রশিক্ষণ শিবির শুরু হয় পালপাড়া কলেজে। যোগদা সৎসঙ্গ পালপাড়া কলেজের প্রাণীবিদ্যা বিভাগ ও আই.কিউ.এ.সি এর যৌথ উদ্যোগে ৭ দিন ব্যাপি এই প্রশিক্ষণ শিবিরের আয়োজন । সোমবার কলেজ

    সেমিনার হলে এই কর্মসূচির শুভ সূচনা করেন কলেজের অধ্যক্ষ ড. প্রদীপ্ত কুমার মিশ্র।  উজ্জ্বল উপস্থিতিতে মুখ্য বক্তা বিদ্যাসাগর বিশ্ববিদ্যালয়ের ফিসারী সাইন্স বিভাগের অধ্যাপক ডঃ বাসুদেব মন্ডল, প্রধান অতিথি দর্শন বিভাগের প্রধান ড. মৃণাল কান্তি দে, আই.কিউ.এ.সি কো অর্ডিনেটর ডঃ অনিরুদ্ধ সিনহা, প্রোগ্রাম কো-অর্ডিনেটর অয়ন কুমার ভূঞ্যা, বাংলা সাহিত্যের বিভাগীয় প্রধান ড: মৃনালকান্তি দাস প্রমুখ। বিভিন্ন বিভাগীয় অধ্যাপক অধ্যাপিকাদের উপস্থিতি অনুষ্ঠানকে শ্রীময় করে তোলে।প্রশিক্ষণে ১১০ জনেরও বেশি ছাত্রছাত্রী অংশগ্রহণ করেছে। পড়ুয়াদের উন্নত প্রযুক্তিতে মাছ চাষ সম্পর্কে অবগতি কারনে কলেজ কর্তৃপক্ষের এই মহতী আয়োজন।শিবির চলবে ২২মে পর্যন্ত। শেষে উপস্থিত সকলকে ধন্যবাদ জানান কলেজ অধ্যক্ষ ড: প্রদীপ্ত কুমার মিশ্র।

    Share

    Leave a Reply

    Your email address will not be published. Required fields are marked *