গৌরীশংকর মহাপাত্র :দৈনিক আবেশভূমি: মেদিনীপুর পূর্ব পশ্চিম।পালপাড়া কলেজে পেশাগত সুযোগ ও দক্ষতা বৃদ্ধির বিষয়ে সেমিনার হয়।বুধবার যোগদা সৎসঙ্গ পালপাড়া কলেজে পরমহংস যোগানন্দ সেন্টার ফর কেরিয়ার কাউন্সেলিং-এর উদ্যোগে এবং কোলকাতার অনুদীপ ফাউন্ডেশনের সহায়তায় “পেশাগত সুযোগ ও দক্ষতা বৃদ্ধি” শীর্ষক সেমিনারের উদ্বোধন করে সেমিনার সভাপতি কলেজ অধ্যক্ষ ড. প্রদীপ্ত কুমার মিশ্র সেমিনারের মূল উদ্দেশ্য ব্যাখ্যা করেন।অনুদীপ ফাউন্ডেশনের ঋজু কুণ্ডু উপস্থিত ১৭৫ জন ছাত্র ছাত্রীদের সামনে পেশাগত সুযোগ ও দক্ষতা বৃদ্ধিতে ফাউন্ডেশনের ভূমিকা নিয়ে ব্যাখ্যা করেন।সমগ্র অনুষ্ঠান পরিচালনা করেন মহাবিদ্যালয়ে কেরিয়ার কাউন্সেলিং কো-অডিনেটর ও দর্শন বিভাগীয় প্রধান ড. মৃণাল কান্তি দে ।অনুষ্ঠানে উপস্থিত ছিলেন অর্থনীতি বিভাগের প্রধান ও ন্যাক কো-অডিনেটর ড. তুষারকান্তি মণ্ডল, গণিত বিভাগের অধ্যাপক ও আইকিউএসির কো-অডিনেটর ড. অনিরুদ্ধ সিনহা, অধ্যাপক সুমন মণ্ডল, অধ্যাপক মোহন কুমার গুপ্তা, অধ্যাপক ড. মহম্মদ আনিস আখতার, অধ্যাপক সঞ্জয় সিং প্রমূখ। শেষে উপস্থিত সকলকে ধন্যবাদ জানান কলেজ অধ্যক্ষ ড প্রদীপ্ত কুমার মিশ্র।