গৌরীশংকর মহাপাত্র : দৈনিক আবেশভূমি :             মেদিনীপুর পূর্ব পশ্চিম।                                             যোগদা সৎসঙ্গ পালপাড়া মহাবিদ্যালয়ের সংস্কৃত বিভাগ ও লোকভাষা প্রচার সমিতির যৌথ উদ্যোগে ১৮ই মে থেকে ৩০শে মে -২৩ পর্যন্ত ১০দিনের ’স্পোকেন সংস্কৃত’ কর্মশালার শুভ সূচনা হয় বৃহস্পতিবার।প্রদীপ প্রজ্জ্বলন ও বৈদিক মন্ত্রোচ্চারণের মাধ্যমে এই কর্মশালার শুভ উদ্বোধন করেন সভার সভাপতি কলেজ অধ্যক্ষ প্রফেসর ড. প্রদীপ্ত কুমার মিশ্র, প্রধান অতিথির আসন অলঙ্কৃত করেন দর্শন বিভাগীয় প্রধান ড. মৃণাল কান্তি দে।গৌরবময় উপস্থিতে সংস্কৃত বিভাগের প্রধান ড. লক্ষ্মীকান্ত ষড়ঙ্গী,সংস্কৃত অধ্যাপক ভূপেন মণ্ডল, ড. মানস প্রসূন ভট্টাচার্য্য, সত্যেন্দ্র নাথ আদক এবং ড. মঞ্জু দত্ত প্রমুখ।স্নাতক ও শিক্ষক শিক্ষণ বিভাগের প্রায় ৮৫ ছাত্র-ছাত্রীর উপস্থিতিতে দেব নাগরি সংস্কৃত ভাষাকে লোকভাষাতে পরিণত করার জন্য আচার্য সুশোভন সিনহা মহাপাত্র পাঠ দান করেন। সংস্কৃত বিভাগের উদ্যোগে অনুষ্ঠিত এই কর্মশালায় প্রাচীন সমৃদ্ধশালি দেবনাগরী ভাষা চর্চা ও তার উচ্চারণ পদ্বতির গাভীর্য  যথাযথ শিক্ষণের ভূয়সী প্রশংসা করেন অধ্যক্ষ ড. প্রদীপ্ত কুমার মিশ্র, তিনি শেষে উপস্থিত সংশ্লিষ্ট সকলকে ধন্যবাদ জানান।

    Share

    Leave a Reply

    Your email address will not be published. Required fields are marked *