গৌরীশংকর মহাপাত্র :দৈনিক আবেশভূমি: মেদিনীপুর পূর্ব-পশ্চিম ও;ঝাড়গ্রামএগরা -১ এর জেড়থান অঞ্চল ও এগরা-২এর পানিপারুল অঞ্চল তৃণমূলের পঞ্চায়েত নির্বাচনী প্রচার ও আলোচনা সভা বুধবার। আলংগিরিতে জেড়থান অঞ্চলে দলের ১৮ বুথের ২২ জন, ৩জন

    পঞ্চায়েত সমিতির ও জেলা পরিষদের প্রার্থীদের নিয়ে সভা হয়। সঞ্চালনায় অঞ্চল সভাপতি শান্তনু মাইতি। প্রধান বক্তা হিসেবে ছিলেন তৃণমূল কংগ্রেসের কাঁথি সাংগঠনিক জেলা সভাপতি ও এগরার বিধায়ক তরুন কুমার মাইতি। উপস্থিত ছিলেন দলের এগরা-১ ব্লক সভাপতি বিজন বিহারী সাউ, সহ-‌সভাপতি সত্য চক্রবর্তী,এগরা ১নং ব্লকের নির্বাচনী প্রচার কমিটি দায়িত্ব প্রাপ্ত কাঁথি পৌরসভার কাউন্সিলর নিত্যানন্দ মাইতি ও অতনু গিরি, রাজ্যের সংখ্যালঘু সেলের সাধারণ সম্পাদক আইনজীবী আবু সোহেল প্রমুখ।তরুণ মাইতি বলেন জেঠথান অঞ্চলের প্রত্যেকটি বুথে তৃণমূল কংগ্রেসের মমতা ব্যানার্জির প্রার্থীরা জেলা পরিষদ, পঞ্চায়েত সমিতি ও গ্রাম পঞ্চায়েতে বিপুল ভোটে জয়লাভ করবে, এখানে বিরোধীরা কোন পাত্তাই পাবে
      না।
      এগরা ২ ব্লক পানিপারুল অঞ্চলে সকল বুথ সভাপতি প্রার্থী ও কর্মীদের সঙ্গে বুধবার সাংগঠনিক বৈঠক করেন বিধায়ক। ছিলেন পানিপারুল পঞ্চায়েত প্রধান রঞ্জিতা প্রধান, এগরা- ২ পঞ্চায়েত সমিতির সভাপতি দীনেশ প্রধান ,অঞ্চল সভাপতি নিশিকান্ত জানা,অঞ্চল যুব সভাপতি বাবুল শাহ, ব্লক নেতৃত্ব রজত কুমার বেরা প্রমুখ।সর্বস্তরে দলীয় প্রার্থীকে জয় যুক্ত করার আহ্বান জানান হয়।

      Share

      Leave a Reply

      Your email address will not be published. Required fields are marked *