
গৌরীশংঙ্কর মহাপাত্র : দৈনিক আবেশভূমি : মেদিনীপুর পূর্ব পশ্চিম ও ঝাড়গ্ৰাম।
এগরা -১ব্লকের সাহাড়া অঞ্চলের ১৭ টি বুথে তৃণমূল কংগ্রেসের বুধ ভিত্তিক তাহালিয়া, সিন্দুরিয়া, দক্ষিণ শ্রীপুর, হরিহর শুনিয়া , ষাটকানিয়া প্রভৃতি বুথে নির্বাচনী প্রচার হয় বৃহস্পতিবার। প্রার্থীদের নিয়ে, প্রত্যেকটি বুথে কর্মীদের সঙ্গে নির্বাচনী পরিকল্পনা এবং তার প্রচার নিয়ে বক্তব্য রাখেন তৃণমূল কংগ্রেসের কাঁথি সাংগঠনিক জেলা সভাপতি এগরার বিধায়ক তরুণ কুমার মাইতি । ছিলেন নির্বাচনী প্রচারের দায়িত্বপ্রাপ্ত কাঁথি পৌরসভার চেয়ারম্যান সুবল কুমার মান্না ,কাউন্সিলর অতনু গিরি ও নিত্যানন্দ মাইতি, ছাত্রনেতা আবেদ আলী খান, দলের অঞ্চল সভাপতি ও পঞ্চায়েত সমিতির প্রার্থী প্রভুপদ দাস প্রমুখ।
