
গৌরীশংকর মহাপাত্র: দৈনিক আবেশভূমি: মেদিনীপুর পূর্ব পশ্চিম ও ঝাড়গ্রাম।সঠিক তথ্য সংগ্রহ এবং উপস্থাপনা করার পদ্ধতিগত শিক্ষা দেওয়ার উদ্দেশ্যে ‘রিসেন্ট ট্রেন্ডস ইনফরমেসন ম্যানেজমেন্ট’ শীর্ষক এক দিনের আন্তর্জাতিক আলোচনা সভা অনুষ্ঠিত হয় পালপাড়া কলেজে। বৃহস্পতিবার যোগদা সৎসঙ্গ পালপাড়া মহাবিদ্যালয়ের লাইব্রেরি ও পশ্চিমবঙ্গ কলেজ লাইব্রেরিয়ান্স অ্যাসোসিয়েশনের যৌথ উদ্যোগে এই কর্মশালার আয়োজন করা হয়। কলেজ সেমিনার হলে বৃক্ষে জলসিঞ্চনে অনুষ্ঠানের উদ্বোধন করেন কলেজ অধ্যক্ষ ড.প্রদীপ্ত কুমার মিশ্র। তিনি স্বাগত বক্তব্যে কর্মশালার লক্ষ্য উদ্দ্যেশ্য ও তাৎপর্য তুলে ধরে উপস্থিত সকলকে সমৃদ্ধ করেন।ছিলেন কর্মশালর আন্তর্জাতিক বক্তা সিঙ্গাপুরের নানিয়াং টেকনোলজিকাল ইউনিভার্সিটির অধ্যাপক ড. লি চু কেওং, বাংলাদেশের জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয়ের অ্যাডিশনাল লাইব্রেরিয়ান ডঃ মহঃ আজিজুর রহমান, বাংলাদেশের প্রাক্তন ন্যাশনাল ইনফরমেশন অফিসার ও ইউএনআইসি-র বাংলাদেশ প্রধান ড.মোহাম্মদ মনিরুজ্জামান, প্রধান বক্তা কলকাতা বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক ড.পীযূষকান্তি পানিগ্রাহী, কলেজের দর্শন বিভাগীয় প্রধান অধ্যাপক মৃণাল কান্তি দে প্রমুখ। কর্মশালা উপলক্ষে একটি স্মরণিকা প্রকশিত হয়। সভাপতিত্ব করেন কলেজ পরিচালন সমিতির সম্পাদক শীতল চন্দ্র দে। সমগ্র কর্মসূচি পরিচালনা করেন আয়োজক কমিটির সম্পাদক তথা পালপাড়া কলেজের সিনিয়র লাইব্রেরীয়ান সত্যব্রত সাউ।
