
গৌরীশংঙ্কর মহাপাত্র: দৈনিক আবেশভূমি :মেদিনীপুর পূর্ব পশ্চিম ও ঝাড়গ্ৰাম।সঠিক তথ্য সংগ্রহ এবং উপস্থাপনা করার পদ্ধতিগত শিক্ষা দেওয়ার উদ্দেশ্যে “ইন্টারন্যাশনাল কন্ফারেন্স অন রিসেন্ট ট্রেন্ডস ইন ইনফরমেসন ম্যানেজমেন্ট: ইসুজ এন্ড চ্যালেঞ্জস” বিষয়ক এক দিনের আন্তর্জাতিক আলোচনা সভা অনুষ্ঠিত হয় পালপাড়া কলেজে।বৃহস্পতিবার যোগদা সৎসঙ্গ পালপাড়া মহাবিদ্যালয়ের লাইব্রেরি ও পশ্চিমবঙ্গ কলেজ লাইব্রেরিয়ান্স অ্যাসোসিয়েশনের যৌথ উদ্যোগে এই কর্মশালার আয়োজন করা হয়। কলেজ সেমিনার হলে বৃক্ষে জলসিঞ্চনে অনুষ্ঠানের উদ্বোধন করেন কলেজ অধ্যক্ষ ড.প্রদীপ্ত কুমার মিশ্র।ছিলেন কর্মশালার আন্তর্জাতিক বক্তা সিঙ্গাপুরের নানিয়াং টেকনোলজিকাল ইউনিভার্সিটির অধ্যাপক ড. লি চু কেওং, বাংলাদেশের জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয়ের অ্যাডিশনাল লাইব্রেরিয়ান ডঃ মহঃ আজিজুর রহমান, বাংলাদেশের প্রাক্তন ন্যাশনাল ইনফরমেশন অফিসার ও ইউএনআইসি-র বাংলাদেশ প্রধান ড.মোহাম্মদ মনিরুজ্জামান, প্রধান বক্তা কলকাতা বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক ড.পীযূষকান্তি পানিগ্রাহী, তিনি কর্মশালা উপলক্ষে প্রকাশিত স্মরণিকার ও উদ্বোধন করেন। আমন্ত্রিত বক্তা হিসেবে উপস্থিত ছিলেন অধ্যাপক ড. দুর্গাশকর রথ, বিদ্যাসাগর বিশ্ববিদ্যালয়, অধ্যাপক ড. পার্থসারথী মুখোপাধ্যায়, কল্যাণী বিশ্ববিদ্যালয়, অধ্যাপক ড. অরুণ কুমার চক্রবর্তী, নেতাজী সুভাষ বিশ্ববিদ্যালয় , অধ্যাপক ড. সুরপতি প্রামাণিক, নন্দলাল ঘোষ বি টি কলেজ, ড. দেবল চন্দ্র কর , গলগটিয়া ইউনিভার্সিটি।কলেজের দর্শন বিভাগীয় প্রধান অধ্যাপক মৃণাল কান্তি দে, অধ্যাপক তুষার কান্তি মণ্ডল, ড. প্রজ্ঞা ভট্টাচার্য অধ্যাপক অনিরুদ্ধ সিনহা প্রমুখ।সভাপতিত্ব করেন কলেজ পরিচালন সমিতির সম্পাদক শীতল চন্দ্র দে। সমগ্র কর্মসূচি পরিচালনা করেন আয়োজক কমিটির সম্পাদক তথা পালপাড়া কলেজের সিনিয়র লাইব্রেরীয়ান সত্যব্রত সাহু। এই কনফারেন্স এ ৪২ টি গবেষণা পত্র উপস্থাপনা করেন দেশ বিদেশের গবেষক ও গ্রন্থাগার বিজ্ঞানের মানুষেরা। সমগ্র অনুষ্ঠানটি অনলাইনে ও অফলাইনে হয়।