গৌরীশংকর মহাপাত্র: দৈনিক আবেশভূমি: মেদিনীপুর পূর্ব পশ্চিম ও ঝাড়গ্রাম।বিদ‍্যাসাগর বিশ্ববিদ্যাল‍য়ের অধীন পূর্ব মেদিনীপুরের পালপাড়া যোগদা সৎসঙ্গ মহাবিদ্যালয়ে, ২৮ শে জুন বুধবার ভূগোল বিভাগ ও আই কিউ এ সির উদ্যোগে আবহাওয়া কেন্দ্র, বৃষ্টির জল সংরক্ষণ প্রকল্পের উদ্বোধন হয় এবং ভূগর্ভস্থ জল সঞ্চয় ও সংরক্ষণের উপর রাজ্য স্তরীয় সেমিনার হয়। উদ্বোধন করেন মহাবিদ্যালয় এর ভারপ্রাপ্ত অধ্যক্ষ ড: মৃণাল কান্তি দে। উপস্থিত ছিলেন মুখ্য বক্তা সেবা ভারতী মহাবিদ্যালয়ের ভূগোল বিভাগীয় প্রধান ড: প্রণব সাহু, আই. কিউ. এ. সি কোঅর্ডিনেটর ড: অনিরুদ্ধ সিনহা, ভূগোল বিভাগীয় প্রধান ড: প্রজ্ঞা ভট্টাচার্য, অধ্যাপক বিনোদ কুমার সর্দার ড: অর্পিতা সামন্ত, স্বপন কুমার মিশ্র, সুদীপ্ত দাস ও রঞ্জন খাটুয়া প্রমুখ।

    ভূগর্ভস্থ জলের ব্যবহার কমিয়ে বিকল্প জল ব্যবহারের উপায় নির্ধারণ ও বৃষ্টির জল সংরক্ষণ ব্যবস্থাপনার উপর গুরুত্ব আরোপ করাই এই অনুষ্ঠানের মূল উদ্দেশ্য। এছাড়া জীব বৈচিত্র কমিটির উদ্যোগে, পটাশপুর -১ ব্লকের প্রাণী সম্পদ আধিকারিকের উপস্থিতিতে স্থানীয় অঞ্চলের কুকুরদের ভ্যাকসিন প্রদান কর্মসূচি সম্পন্ন হয় এবং নেচার ক্লাব এর উদ্যোগে বৃক্ষ সংরক্ষণ কর্মসূচি অনুষ্ঠিত হয়। শতাধিক ছাত্র-ছাত্রী ও স্থানীয় মানুষের উপস্থিতিতে সমগ্র অনুষ্ঠান সফলভাবে সম্পন্ন হয়।

      Share

      Leave a Reply

      Your email address will not be published. Required fields are marked *