
গৌরীশংকর মহাপাত্র: দৈনিক আবেশভূমি: মেদিনীপুর পূর্ব পশ্চিম ও ঝাড়গ্রাম।এগরা উই কেয়ার ফাউন্ডেশনের পক্ষে প্রথম বার শৌলা কোষ্টাল এলাকাতে মেগাহেলথ ফেয়ার ও রক্ত দান শিবিরের আয়োজন হয় বৃহস্পতিবার । শিবির পরিচালনায় এগরা ও এস জি লেপারোস্কপিক হাসপাতালের অ্যাডমিনিস্ট্রেটিভ ডাইরেক্টর প্রখ্যাত অঙ্কোলজিষ্ট অধ্যাপক ডা: স্বরূপ জিৎ ঘাঁটা। শিবিরে রক্ত দান, বিনামূল্যে চক্ষু পরীক্ষা শিবির,স্বাস্থ্য পরীক্ষা ও ওষুধ বিতরন, রক্তের খুঁটি নাটি পরীক্ষা,স্যানিটারী ন্যাপকিন, সচেতনতা কর্মসূচি পালন করা হয়।৩৫ জন রক্ত দান করেন,এদের মধ্যে ৩০ জন প্রথম রক্ত দান করেন।এই স্বাস্থ্য মেলায় ২৫০ জন মানুষ অংশগ্রহণ করেন।উই কেয়ার ফাউন্ডেশনের পক্ষে তপন প্রধান সমস্ত উদ্যোগ নিয়ে মেলাটি আয়োজন করেন। ফাউন্ডেশনের পক্ষে উজ্জয়িনী ব্যানার্জী সমস্ত রক্ত দাতা দের ধন্যবাদ জ্ঞাপন করেন। সদস্য সুভাষ নন্দ বলেন আমাদের উদ্দেশ্য প্রত্যন্ত এলাকায় একসাথে মানুষ কে এক ছাতার তলায় বিভিন্ন পরিষেবা প্রদান করা।
