গৌরীশংকর মহাপাত্র: দৈনিক আবেশভূমি: মেদিনীপুর পূর্ব পশ্চিম ও ঝাড়গ্রাম।বালিঘাই জগন্নাথ জীউ সেবা সমিতির রথ প্রতিযোগিতা হয় বৃহস্পতিবার রথ প্রতিযোগিতায় ক বিভাগে-৮০ এবং খ বিভাগে -৩০জন অংশগ্রহণ করে। ক- বিভাগে প্রথম- পুষ্পেন্দু মাইতি, ভাটদা, দ্বিতীয়- রাজু বেরা, ওলমা, কাঁথি এবং তৃতীয়- সঞ্জয় বেরা, ওলমা, কাঁথি।খ- বিভাগে প্রথম- অরিজিৎ বেরা মুকুন্দপুর, দ্বিতীয়- আমরা ক-জন, কাঁথি এবং তৃতীয় ঝন্টু মাইতি, পদ্মপুকুরিয়া কাঁথি। সকলকে স্বান্তনা পুরস্কার দেওয়া হলেও প্রথম, দ্বিতীয় তৃতীয়কে পুরস্কার দেওয়া হবে ৪জুলাই। প্রতিযোগিতার উদ্বোধন করেন

    সংস্থা সম্পাদক  এ কালের দানবীর আশীষ ধাওয়া। বিচারকের আসনে কলিয়াচক সংস্কৃত কলেজের অধ্যক্ষ ড:দেবীপদ রথ, সংস্থার কর্যকরী সভাপতি অহীন্দ্রকুমার রায় ও শিক্ষক তপন কুমার মন্ডল। ছিলেন কমিটির সদস্য শিশির কুমার মাইতি, অধ্যাপক জয়দেব জানা, তপন কুমার সামন্ত, সোমনাথ প্রধান প্রমুখ। সঞ্চালনায় দুই যুগ্ম সহ সম্পাদক জন্মেঞ্জয় প্রধান ও বিরোজাকান্ত প্রধান।

      Share

      Leave a Reply

      Your email address will not be published. Required fields are marked *