গৌরীশংকর মহাপাত্র :দৈনিক আবেশভূমি: মেদিনীপুর পূর্ব-পশ্চিম ও-ঝাড়গ্রাম।নেতাজী পাঠচক্রের পারিবারিক পরামর্শ কেন্দ্রের ত্রৈমাত্রিক সভা হয় শুক্রবার ভবনের সভাকক্ষে।সভাপতিত্ব করেন পাঠচক্রের সভাপতি সুসিতবরণ পড়িয়া। ছিলেন ড প্রবাল কান্তি হাজরা,সাহিত্যিক পার্থসারথি দাশ, শ্যামলকুমার মণ্ডল, সুবীরকুমার মণ্ডল, পারিবারিক পরামর্শ কেন্দ্রের কাউন্সিলর তপনকুমার দাস ও দীপালি দাস প্রমুখ। তিন মাসের কাজের রিপোর্ট পেশ করেন কাউন্সিলরগণ। আগামী ১৫ই জুলাই এর পর বিভিন্ন ব্লকের গ্রাম পঞ্চায়েত ও থানা অফিসার দের সঙ্গে যোগাযোগ করে সচেতনতা শিবির করবার সিদ্ধান্ত হয। যোগাযোগের জন্য কাউন্সিলর ও সম্পাদকে অনুরোধ করা হয়। সকলকে ধন্যবাদ জানান সম্পাদক স্বপনকুমার মণ্ডল।

    Share

    Leave a Reply

    Your email address will not be published. Required fields are marked *