
গৌ্রীশঙ্কর মহাপাত্র :দৈনিক আবেশভূমি:মেদিনীপুর পূর্ব পশ্চিমা ও ঝাড়গ্ৰাম।মুগবেড়িয়া গঙ্গাধর মহাবিদ্যালয়ের হীরক জয়ন্তী উদযাপন হয় রবিবার। মহতী অনুষ্ঠানে সভাপতিত্ব করেন কলেজ পরিচালন সমিতির সভাপতি প্রাক্তন বিধায়ক অর্দ্ধেন্দু মাইতি। অতিথির আসনে ছিলেন বাজকুল কলেজের প্রাক্তন অধ্যক্ষ ড.অনিন্দ কিশোর ভৌমিক, প্রাক্তন সাংসদ ও মন্ত্রী কিরনময় নন্দ, কলেজ অধ্যক্ষ ড. স্বপন কুমার মিশ্র, প্রাক্তন বিধায় ক অধ্যাপক ব্রহ্মময় নন্দ, প্রাবন্ধিক চৈতন্যময় নন্দ,কমিটির সদস্য পঞ্চায়েত সমিতির কর্মাধ্যক্ষ ও শিক্ষারত্ন অশ্বিনী খাটয়া, প্রাক্তনী সংসদের সম্পাদক মথুরা নাথ ত্রিপাঠী প্রমুখ। ছিলেন বর্তমান ও প্রাক্তন অধ্যাপক অধ্যাপিকা, বর্তমান ও প্রাক্তন ছাত্রছাত্রী।
জাতীয় পতাকা এবং মহাবিদালয়ের পতাকা উত্তোলনের মধ্য দিয়ে অনুষ্ঠানের শুভসূচনা হয় ৷প্রারম্ভে রায়সাহেব গঙ্গাধর নন্দ এবং পান্ডিত প্রবর জ্যোতির্ময় নন্দের মর্মর মূর্তিতে মাল্যদানের পর স্বাগত ভাষণে অতিথীদের অভ্যর্থনার পাশাপাশি পায়ে পায়ে কলেজের গৌরবময় ২৫ বৎসরের ঐতিহ্য তুলে ধরে এর শ্রীবৃদ্ধিতে উপস্থিত সকলের সহযোগিতা কামনা করেন অধ্যক্ষ।বক্তব্যে মহাবিদ্যালেয়র উজ্জ্বল ভবিষ্যত কামনা করে পাশে থেকে সহযোগিতার আশ্বাস দেন আতিথিবৃন্দ ৷ প্রাক্তন ছাত্রদের দ্বারা আবৃত্তি এবং গান পরিবেশন হয় ৷ সঙ্গীত পরিবেশন করেন ইংরেজী ভাষা সাহিত্যের প্রাক্তন অধ্যাপক রণজিৎ নায়ক৷ একক এবং দলগত নৃত্য পরিবেশন করে বর্তমান ছাত্রীরা৷ সমগ্র অনুষ্ঠানের সঞ্চালনায় অধ্যাপক ড. প্রসেনজিত ঘোষ ।অনুষ্ঠান শেষে সকলকে ধন্যবাদ জ্ঞাপন করেন অধ্যাপক ড. বিধান চন্দ্র সামন্ত ৷শেষে মধ্যহৃভোজন এক দিনের এই অনুষ্ঠানের সমাপ্তি ঘটে ৷