গৌরীশংঙ্কর মহাপাত্র: দৈনিক আবেশভূমি: মেদিনীপুর পূর্ব পশ্চিম ও ঝাড়গ্রাম।বালিঘাই জগন্নাথ জীউ সেবা সমিতির রথের মেলায় একাদশ ও দ্বাদশ দিন শনি ও রবিবার ১৫ প্রবীন প্রবীনা ও ১৫ কারুশিল্পী ( বাঁশ ও বেত)কে সম্বর্ধনা জ্ঞাপন। শনিবার এক প্রবীনার হাতে উপহার সামগ্রী তুলে দিয়ে কর্মসূচির উদ্বোধন করেন সেবা সমিতির কর্ণধার একালের দানবীর আশীষ ধাওয়া ।সভাপতিত্ব করেন সংস্থার স্থায়ী সভাপতি কবি অম্বিকেশ মহাপাত্র।স্বাগত ভাষণে সমিতির উদ্দেশ‍্য তুলে ধরেন সহ সভাপতি শঙ্কর নারায়ন মিশ্র। তিনি জানান ৪ জুলাই যাত্রা প্রতিযোগিতা ও রথ প্রতিযোগিতায় কৃতিদের

    পুরস্কার বিতরণের মধ্য দিয়ে ১৫ দিনের অনুষ্ঠানের সমাপ্তি ঘটবে সকলের হাতে পুষ্পস্তবক, স্মারক, মানপত্র,ছাতা, টিফিন, ও উপহার সামগ্রী তুলে দেন ট্রাস্টের সদস্যগণ।সম্বর্ধনা পর্বে ছিলেন কার্যকরী সভাপতি অহীন্দ্রকুমার রায়, সদস্য শিশিরমাইতি ,অধ্যাপক জয়দেব জানা, তপন কুমার মন্ডল, তপন কুমার সামন্ত, বৈশাখী প্রধান প্রমুখ। সঞ্চালনায় যুগ্ম সহ সম্পাদক জন্মেঞ্জয় প্রধান ও বিরোজাকান্ত প্রধান।রবিবার শেষে রক্মিণীপুর ১৫সৌফিন নাট্য সংস্থার মঞ্চস্থ সামাজিক যাত্রা পালা “সোহাগ রাতের শেষসানাই” দর্শকদের প্রশংসা কুড়ায়। এদিনের কর্মসূচী শেষে উপস্থিত সকলকে সহযোগিতার জন্য ধন্যবাদ জানান ট্রাস্ট সম্পাদক অশীষ ধাওয়া।

      Share

      Leave a Reply

      Your email address will not be published. Required fields are marked *