গৌরীশংকর মহাপাত্র: দৈনিক আবেশভূমি: মেদিনীপুর পূর্ব পশ্চিম ও ঝাড়গ্রাম।এগরা -১ব্লকের সাহাড়া‌ অঞ্চলের শীপুর বাজারে তৃণমূল কংগ্রেসের নির্বাচনী সভা হয় সোমবার।উপস্থিত ছিলেন রাজ্যের পরিবহন মন্ত্রী স্নেহাশীষ চক্রবর্তী, ছিলেন কাঁথি সাংগঠনিক জেলা তৃণমূল সভাপতি স্থানীয় বিধায়ক তরুণ কুমার মাইতি, পঞ্চায়েত নির্বাচনে দলের এগরা-১ পর্যবেক্ষক কাঁথি পৌর প্রধান সুবলচন্দ্র মান্না, কাঁথি পৌর কাউন্সিলর অতনু গিরি ও নিত্যানন্দ মাইতি, রাজ‍্য সংখ্যালঘু সেলের সম্পাদক আইনজীবী আবু সোয়েল, ছাত্রনেতা আবেদ

    আলী খাঁন প্রমুখ।ছিলেন সাহাড়া অঞ্চল তৃণমূলের গ্রাম পঞ্চায়েত, পঞ্চায়েত সমিতি, ও জেলা পরিষদের প্রার্থীগণ। সঞ্চালনায় দলের অঞ্চল সভাপতি প্রভুপদ দাস।মন্ত্রী স্নেহাশীষ চক্রবর্তী বলেন বিজেপি ভাঁওতাবাজি করছে ভোট আসলে এরা ভাঁওতাবাজিতে ব্যস্ত থাকে, আর বামফ্রন্ট বিজেপির সঙ্গে ভিতরে ভিতরে জোট করছে এই জোট ঘোট হয়ে গেছে, পঞ্চায়েত ভোটে তৃণমূল কংগ্রেসের প্রার্থীরা বিপুল ভোটে জিতবে আর পূর্ব মেদিনীপুর জেলা পরিষদ দখল করবে তৃণমূল কংগ্রেস। কোনরকম প্ররোচনায় পা না দিয়ে তিনি উন্নয়নকে সামনে রেখে ত্রিস্তর পঞ্চায়েতে জোড়া ফুলের প্রার্থীকে বিপুল ভোটে জয়যুক্ত করে করার আহ্বান জানান।

      Share

      Leave a Reply

      Your email address will not be published. Required fields are marked *