গৌরীশংঙ্কর মহাপাত্র : দৈনিক আবেশভূমি: এগরা কাঁথি মেদিনীপুর পূর্ব পশ্চিম ও ঝাড়গ্রাম। শিক্ষক -শিক্ষিকা সবাই মোদের গর্ব, তাদের সবাইকে জানাই আমাদের

    প্রনাম ও শ্রদ্ধা। মঙ্গলবার কাঁথি পৌরসভার ১৫নং ওয়ার্ড এর আঠিলাগড়ি স্থিত হরিজন পল্লী প্রাথমিক বিদ্যালয়ে শিক্ষক দিবস উদযাপন ও শিক্ষকগণকে সম্বর্ধনা জ্ঞাপন অনুষ্ঠানে উপস্থিত ছিলেন স্থানীয় কাউন্সিলর তথা ওয়ার্ড এডুকেশন কমিটির সভাপতি তনুশ্রী ভট্টাচার্য চক্রবর্তী। মহতী পর্বে সঙ্গে উপস্থিত ওয়ার্ড কমিটির পক্ষে সন্মানীয় গোপালচন্দ্র দাস, কেশব চন্দ্র জানা , পরেশচন্দ্র বাঙ্গারী,   উত্তম বাঙ্গারী প্রমুখ। আলোচকগণ প্রয়াত রাষ্ট্রনায়ক
                    সর্বপল্লী রাধাকৃষ্ণাণের বর্ণ ময় কর্মজীবন, তার শিক্ষা চিন্ত, কর্মপন্থা, সবাইকে নিয়ে চলার মানসিকতা, আলোচনায় তুলে ধরে আদর্শ শিক্ষকের গুণাবলী কেমন হওয়া উচিত এমন নির্দিষ্ট করে উপস্থিত সকলকে সমৃদ্ধ করেন।
      শেষে উপস্থিত সকলকে ধন্যবাদ জ্ঞাপন করেন ওয়ার্ড ওয়ার্ড এডুকেশন কমিটির চেয়ারপারসন কাউন্সিলর তনুশ্রী ভট্টাচার্য চক্রবর্তী।

        Share

        Leave a Reply

        Your email address will not be published. Required fields are marked *