রাজকুমার মহাপাত্র: দৈনিক আবেশভূমি: এগরা কাঁথি, মেদিনীপুর পূর্ব পশ্চিম ও ঝাড়গ্রাম।এগরা মহকুমা বইমেলার তৃতীয় দিন সোমবার জগন্নাথ জীউ সেবা সমিতি সাংস্কৃতিক মঞ্চে বৈকালিক আলোচনাসভা হয় দুটি পর্বে। কুসংস্কার ও সামাজিক শোষণ: সচেতনতা বোধ এবং এগরা মহকুমার যাত্রা শিল্পের অতীত বর্তমান ও ভবিষ্যৎ শীর্ষক আলোচনায় সভাপতিত্ব করেন সাহিত্যিক অর্ধেন্দু দাশ। প্রথম পর্বে আলোচনায় অংশনেন ডা:বাদল অশ্রু ঘাটা ও শংকর নারায়ন মিশ্র, দ্বিতীয় পর্বে সাংবাদিক গৌরীশংকর মহাপাত্র যাত্রা শিল্পের ক্রমবিকাশ তুলে ধরে অমর্ষি প্রতাপদিঘী, পানিয়া সারদাবাড়, জব্দা, পঁচেট, এগরা এবং বালিঘাই ভার্গব অপেরার প্রসঙ্গ আনেন। এই শিল্প রক্ষায় সরকারের ও বালিঘাই জগন্নাথ জীউ সেবা সমিতির প্রতিবৎসর সৌখিন যাত্রা প্রতিযোগিতার কথা উল্লেখ করেন।শিক্ষারত্ন বীরকুমার শী নাট্যশিল্পের অতীত গৌরব হারিয়ে ফেলার ক্ষেত্রে রাজনৈতিক, সামাজিক ও পরিকাঠাম গত সমস্যাগুলি তুলে ধরেন।নাট্যকার ও অভিনেতা দীপক

    নন্দী মহকুমা জুড়ে যাত্রার আয়োজকদের সঙ্গে অভিনেতা এবং নারী চরিত্রে পুরুষদের অভিনয়ের প্রসঙ্গ তুলে প্রাণকৃষ্ণ মাইতি, শ্রীকুমার বেরা, প্রফুল্ল মন্ডলদের নাট্য দক্ষতার বিস্তৃত ইতিহাস স্মৃতি চারন করেন।শেষে নিজের অভিনয় দক্ষতা উপস্থাপন করেন। প্রসঙ্গত প্রথম বর্ষের বইমেলায় অভিনেতা প্রফুল্ল মন্ডল এবং দশম বর্ষের বইমেলায় দীপক কুমার নন্দীকে অভিনয়ে বিশেষ দক্ষতার জন্য মেলা কমিটি সম্মানিত করেছিল। এদিন উপস্থিত ছিলেন আশিস দাস, সাংবাদিক কিশোর নাগ প্রমুখ। সঞ্চালনায় অধ্যাপক স্বপন কুমার মিশ্র। সান্ধ্যকালীন সাংস্কৃতিক অনুষ্ঠানে শীতলা প্রাথমিক বিদ্যালয়ের ছাত্র-ছাত্রীরা ও এগরা ও এস জী পরিবারের নার্স ওস্বাস্থ‍্য কর্মীরা নাচ গান আবৃত্তিতে আসর জমিয়ে তোলে। মেলায় বিক্রি ভালো হয়।

      Share

      Leave a Reply

      Your email address will not be published. Required fields are marked *