
গৌরীশংকর মহাপাত্র: দৈনিক আবেশভূমি: এগরা কাঁথি, মেদিনীপুর পূর্ব পশ্চিম ও ঝাড়গ্রাম।পটাশপুর-২ ব্লকের পটাশপুর পঞ্চায়েতের ইটাচনা প্রাথমিক বিদ্যালয়ে বার্ষিক সাংস্কৃতিক অনুষ্ঠান ও পুরস্কার বিতরণী হয় ৪ মার্চ সোমবার।ছিলেন পটাশপুর-২ পঞ্চায়েত সমিতির সভাপতি স্বপন কুমার মাইতি, শিক্ষা কর্মাধ্যক্ষ বন্দনা জানা মাইতি, পঞ্চায়েত সমিতির প্রাক্তন সভাপতি চন্দন কুমার সাউ, বিদ্যালয় পরিচালন সমিতির সভাপতি শিবানী দাস প্রমুখ। স্বাগত ভাষণে বিদ্যালয়ের প্রধান শিক্ষক সুমন কল্যাণ প্রধান বিদ্যালয়ের সামগ্রিক দিক তুলে ধরে এর শ্রীবৃদ্ধিসহ অনুষ্ঠানের সর্বাঙ্গীন সাফল্য কামনায় উপস্থিত সকলের সহযোগিতা কামনা করেন।

