গৌরীশংকর মহাপাত্র: দৈনিক আবেশভূমি, এগরা কাথি, মেদিনীপুর পূর্ব পশ্চিম ও ঝাড়গ্রাম। এগরা মহকুমা বইমেলার ৫ম দিন ৬ মার্চ বুধবার পটাশপুর-১ ও স্বাস্থ্য দিবসে মেলার সাংস্কৃতিক মঞ্চে প্রথম পর্বে আলোচ্য বিষয- “আচার্য প্রফুল্ল চন্দ্র রায়: বিজ্ঞান ভাবনা ও স্বদেশ চেতনা” এই পর্বে পৌরহিত‍্য করেন পালপাড়া কলেজের গ্ৰন্থাগারিক সত্যব্রত সাহু। আলোচনায় অংশ নেন বৈতা মহেন্দ্রনাথ হাই স্কুলের প্রধান শিক্ষক ড:কনককান্তি কর।

    দ্বিতীয় পর্বে -“সাধারণের কাছে স্বাস্থ্য পরিষেবা ক্রমশ অধরা” শীর্ষক আলোচনায় পৌরহিত‍্য করেন বিশিষ্ট শিশু চিকিৎসক ডা এন কে প্রধান। আলোচনায় অংশ নেন এগরা ওএসজি ল্যাপারোস্কপি হসপিটালের ডাইরেক্টর প্রখ্যাত অঙ্কোলজিস্ট ও ল্যাপ্রোস্কোপি সার্জন স্বরূপজিৎ ঘাটা। মেলা কমিটির আলোচনা বিভাগের কনভেনার প্রখ্যাত চিকিৎসক ড বাদল অশ্রু ঘাটা, বইমেলা কমিটি কার্যকরী সভাপতি বীর কুমার শী,সাংবাদিক অতনু নন্দন মাইতি, প্রতিযোগিতা বিভাগের কনভেনার তপন কুমার মন্ডল প্রমুখ । আলোচকগ বাজেটের ৩ শতাংশ স্বাস্থ্য বাজেট হওয়ায় অসন্তোষ প্রকাশ করেন, পাশাপাশি স্বাস্থ্য ক্ষেত্রে রাজ‍্যের পদক্ষেপের প্রশংসা করেন। বাইরে চিকিৎসা গ্ৰহনের আগে নিজেদের ফিজিশিয়ানের পরামর্শ নেওয়ার কথা বলেন।                             
      শিক্ষা ব্যবস্থার হাল হকিকত নিয়ে আলোচনায় পালপাড়া কলেজের কৃতী অধ্যক্ষ ড, প্রদীপ্ত কুমার মিশ্র বর্তমান শিক্ষা ব্যবস্থার অভিমুখ তুলে ধরেন। সমগ্র অনুষ্ঠানের সঞ্চালনায় সাংস্কৃতিক কনভেনার অধ্যাপক স্বপন কুমার
        মিশ্র।
        মঞ্চ ব‍্যবস্থাপনায় আজীবন সদস্য শংকর নারায়ন মিশ্র ও সদস‍্যা কবিতা প্রধান। শেষে উপস্থিত সকলকে ধন্যবাদ জানান মেলা কমিটির সম্পাদক গৌরীশংকর মহাপাত্র।

          Share

          Leave a Reply

          Your email address will not be published. Required fields are marked *