
গৌরীশংকর মহাপাত্র,আবেশভূমি ডিজিটাল, এগরা কাঁথি, মেদিনীপুর পূর্ব পশ্চিম ও ঝাড়গ্ৰাম। এগরা -২ ব্লকের মল্লিকপুর নেতাজি যুব সংঘের ৩৩ তম বর্ষের মনসা পূজা ও মহোৎসবের সূচনা হয় বুধবার।এই উপলক্ষে ৬০ জন দুস্থের হাতে নতুন বস্ত্র উপহার তুলেদেন বালিঘাই জগন্নাথ জীউ সেবা সমিতির কর্ণধার একালের দানবীর আশিস ধাওয়া। উপস্থিত ছিলেন যাদব চন্দ্র বর, শিবনাথ সামন্ত, চন্দন জানা , সোমনাথ প্রধান প্রমুখ।সভাপতিত্ব করেন পূজা কমিটির সভাপতি পুষ্পেন্দু পাত্র। শেষে উপস্থিত সকলকে ধন্যবাদ জ্ঞাপন করেন আয়োজক ক্লাব সম্পাদক শংকর পাত্র।
