
গৌরীশংকর মহাপাত্র,আবেশভূমি ডিজিটাল, এগরা কাঁথি, মেদিনীপুর পূর্ব পশ্চিম ও ঝাড়গ্ৰাম।এগরার বিশিষ্ট শিক্ষক ও রাজনীতিক প্রভুপদ দাস তার দীর্ঘ ৩৭ বছর কর্মজীবন থেকে অবসর নেন ৩১ মার্চ। এগরা ১ ব্লকের সাহাড়া পঞ্চায়েতের তেলামি হাই স্কুলে ভূগোল শিক্ষক হিসেবে নিযুক্ত হন ১৯৮৮ সালে, পরে ইতিহাস এম এই শিক্ষক ঐ বিষয়ের শিক্ষকে উন্নীত হন। ২ এপ্রিল বুধবার তাঁকে বিদায় সংবর্ধনা জানায় স্কুল কর্তৃপক্ষ। বিদায়ী শিক্ষক প্রভুপদ দাসকে সম্মান ও শ্রদ্ধা জানাতে কাতারে কাতারে ছাত্র ছাত্রী অভিভাবক ও শুভানুধ্যায়ীদের কেউ ফুলের স্তবক ,কেউ বই, কেউ শ্রীমৎ ভগবৎ গীতাসহ নানান উপহার সামগ্রী নিয়ে আসে। ছাত্র ছাত্রীসহ এলাকাবাসী আবেগঘন মূহুর্তে প্ৰিয় শিক্ষককে জড়িয়ে ভারাক্রান্ত হৃদয়ে চোখের জলে বিদায় সংবর্ধনা জানায়। হাতে তুলে দেয় নানান উপহার সামগ্রী।প্রভুপদ বাবু শিক্ষকতার পাশাপাশি সমাজসেবায় ব্লক এলাকার পরিচিত মুখ। স্ত্রী শান্তিলতা দাস প্রধান থাকাকালীন এলাকার সামগ্ৰীক উন্নয়নে প্রভুত চেষ্টা করেন। বিদায় কালে ভারাক্রান্ত গলায় বলেন কর্মজীবনে সহকর্মীরা কোনভাবে তার দ্বারা আঘাত পেয়ে থাকলে তিনি দুঃখিত, বড়দা হিসেবে যেন ক্ষমা করেন।ছাত্র-ছাত্রীদের প্রকৃত মানুষ হয়ে নিজেদের পায়ে দাঁড়ানোর পরামর্শ দেন।অবসরের পর কি রাজনীতিতে? প্রিয়জনদের 

