
গৌরীশংকর মহাপাত্র,আবেশভূমি, এগরা কাঁথি, মেদিনীপুর পূর্ব পূর্ব মেদিনীপুর।এগরা-২ ব্লকের ঐতিহ্যবাহী সেবা ট্রাস্ট বালিঘাই শ্রী শ্রীজগন্নাথ জীউ সেবা সমিতি পরিচালিত জগন্নাথ দেবের মন্দির ও বিগ্রহের ১৪তম প্রতিষ্ঠা দিবস উদযাপন হয় ৩ এপ্রিল বৃহস্পতিবার।এই উপলক্ষে সকালে সংস্থার পতাকা উত্তোলন শেষে বর্ণাঢ্য শোভাযাত্রার সূচনা করেন ট্রাস্ট সম্পাদক একালে দানবীর আশিস ধাওয়া। ট্রাস্টের অধীন জেলার ৭৩ ক্লাব ও সংস্থার মধ্যে পার্শ্ববর্তী সংস্থা, স্বসহায়ক দলের ১৫০ মহিলা ,নোয়াপাড়া নারী সুরক্ষার- ৫০ সদস্যা, দোবাঁধি সোনার তরী, এরেন্দা হরিসমাজ, দাউদপুর পল্লী উন্নয়ন, শিলামপুর তরুণ সংঘ, রঘুনাথচক, শিলামপুর ঐক্য সম্মেলনী, মংরাজ রামকৃষ্ণ পরমহংস সেবক সংঘ,দক্ষিণ খাড় স্টার ক্লাব, ভবানীচক মৈত্রী সংঘ, ভাড়দা অক্ষয় নারায়ন, বালিঘাই বিবেকানন্দ ব্যামাগার প্রভৃতি ৪৫টি ক্লাবের প্রায় ২ (দুই)হাজার নারী পুরুষ শোভাযাত্রায় পা মেলায়। শোভাযাত্রায় খোল কীর্তন, ব্যান্ড সহযোগে বালিঘাই বাজার, শুটকি বাজার, বাস স্ট্যান্ড, ত্রিকোণ পার্ক ও বিডিও অফিসের রাস্তা ধরে মন্দির প্রাঙ্গনে ফিরে আসে। সকলের হাতে উত্তাপ নিয়ন্ত্রণে সেবা সমিতির পক্ষে একটি করে ছাতা উপহার দেওয়া হয়। এদিকে প্রতিষ্ঠা দিবসে সংস্থার মঙ্গল কামনায় জগন্নাথ মন্দির প্রাঙ্গণে যজ্ঞ এর নেতৃত্বে কলিয়াচক সংস্কৃত কলেজের অধ্যক্ষ ড. দেবীপদ রথের নেতৃত্বে একদল পুরোহিত। দুপুরে ২৫০০ মানুষের মধ্যাহ্নভোজের আয়োজন ছিল।এদিন অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন সংস্থার সভাপতি অম্বিকেশ মহাপাত্র, কার্যকরী সভাপতি অহীন্দ্র কুমার রায়, যুগ্ম সহ- সম্পাদক জন্মেন্জয় প্রধান ও বিরজাকান্ত প্রধান, শিক্ষক তপন কুমার মন্ডল, জগন্নাথ কোলা কেন্দ্রের অধ্যক্ষ শিশির কুমার মাইতি ,অন্যতম কর্মকর্তা বিবেকানন্দ পঞ্চায়েতের প্রাক্তন উপপ্রধান ধনঞ্জয় সিংহ, এগরা-২ পঞ্চায়েত সমিতির প্রাক্তন সভাপতি প্রকাশ রায়চৌধুরী, সোহেল ধাওয়া ,সোমনাথ প্রধান, তপন কুমার সামন্ত, বিশ্বম্ভর রায়, তারাপদ রথ, সুকুমার মান্না, সমীর কুমার নায়ক, রাখাল চন্দ্র জানা ,মান গোবিন্দ জানা, কানাইলাল কুঁয়র, দিলীপ মহাপাত্র ,টুকুরানি পানিগ্রাহী প্রমুখ।সম্পাদক আশিস বাবু জানান আগামী শনিবার দেবদেবীর পূজার্চনা, রবিবার বিকালে জগন্নাথ কলা কেন্দ্রের ছাত্র-ছাত্রীদের দ্বারা পরিবেশিত বার্ষিক সাংস্কৃতিক অনুষ্ঠান গত রবিবার অনুষ্ঠিত সাংস্কৃতিক প্রতিযোগিতার পুরস্কার বিতরণী, ৯ এপ্রিল বুধবার বিকালে বার্ষিক সাধারণ সভা ও জগন্নাথ পত্রিকা প্রকাশ। ঐ দিন নৈশভোজে কয়েকদিনের বার্ষিক অনুষ্ঠানের সমাপ্তি ঘটবে। রোদ উপেক্ষা করে এ দিন শোভাযাত্রায় অংশ নেওয়া সকলকে ধন্যবাদ জ্ঞাপন করেন সম্পাদক আশিস বাবু।