
গৌরীশংকর মহাপাত্র, আবেশভূমি ডিজিটাল, এগরা কাঁথি, মেদিনীপুর পূর্ব পশ্চিমা ও ঝাড়গ্ৰাম।ভগবানপুর ১ ব্লকের ভগবানপুর পঞ্চায়েতের বিজেপি প্রধান নবনীতা ক্যুইলী বর্মনের অস্বাভাবিক মৃত্যুর পর শূন্য প্রধান পদে নির্বাচন হয় শুক্রবার। এই নির্বাচনে তৃণমূল কংগ্রেসের পক্ষে ১২ জন এবং বিজেপির পক্ষে ৮জন ১জন পঞ্চায়েত সদস্য অনুপস্থিত। তৃণমূল কংগ্রেসের পক্ষে প্রধান পদে নির্বাচিত হলেন উমা রানী ভূঁইয়া।উল্লেখ থাকে যে এই গ্রাম পঞ্চায়েত ড্র থাকাকালীন অবস্থায় টসের মাধ্যমে বিজেপির প্রধান নির্বাচিত হয়েছিলেন নবনীতা কুইলি বর্মন। বর্তমানে বিজেপির একজন পঞ্চায়েত সদস্য তৃণমূল কংগ্রেসে যোগদান করে।শুক্রবার থেকে ভগবানপুর অঞ্চল তৃণমূল কংগ্রেসের দখলে এলো। প্রধান পদে তৃণমূল কংগ্রেসের উমারানী ভূঁইয়া, উপপ্রধান পদে শেখ আনোয়ার আলী।আজকের এই বোর্ড গঠনে ভগবানপুর ১ ব্লকের তৃণমূল কংগ্রেসের সভাপতি রবিনচন্দ্র মন্ডল, পঞ্চায়েত সমিতির সভাপতি অরূপ সুন্দর পন্ডা, যুব সভাপতি সৌরভ কান্তি বেরার নেতৃত্বে ভগবানপুর অঞ্চল তৃণমূল কংগ্রেসের কর্মী সমর্থকের উপস্থিতিতে নির্বাচন প্রক্রিয়া সুসম্পন্ন হয়।প্রসঙ্গত উমারাণী ভূঁইয়া এক সময় এই পঞ্চায়েতের প্রধান, পরে উপ প্রধান ছিলেন। এলাকার পরিচিত জনপ্রিয় সংগঠককে পঞ্চায়েত নির্বাচনে প্রধান প্রজেক্ট করে নির্বাচনের লড়েছিল তৃণমূল কংগ্রেস।কিন্তু নির্বাচনের পর সমান সমান হওয়ায় টস হয়। টসে নবনীতা কে প্রধান করে তার দল। ভূঁইয়ার স্বামী বিকাশ ভুইয়া এলাকাউমার তৃণমূল শিক্ষক নেতৃত্ব ও কার্ড ব্যাঙ্কের ডেলিগেট।