গৌরীশংকর মহাপাত্র,আবেশভূমি ডিজিটাল, এগরা কাঁথি, মেদিনীপুর পূর্ব পশ্চিম ও ঝাড়গ্ৰাম।ভগবানপুর- ২ ব্লকের গড়বাড়ি গ্রামের প্রয়াত অমর প্রধান,অমল প্রধান, গোবিন্দ দাস রায় প্রমুখ ধর্মপ্রাণণের প্রতিষ্ঠিত গড়বাড়ি পাকারপুল সংলগ্ন ৭০ বছরের অধিক প্রাচীন বাসন্তী পূজার শুভ উদ্বোধন হয় ৪ ঠা এপ্রিল শুক্রবার সকালে।

    উদ্বোধন করেন ঠাকুরনগর রামকৃষ্ণ সারদা মিশনের শ্রদ্ধেয়া মাতাজি।পূজা কমিটির পক্ষে দরিদ্র অসহায় মহিলাদের বস্ত্র বিতরণ করেন মাতাজি।ছিলেন প্রতিষ্ঠাতা গণের পক্ষে দেবাশীষ প্রধান, পূজা কমিটির সম্পাদক রতন রানা সহ অন্য দুইজন সম্পাদক এবং প্রবীণ সদস্য সন্তোষবাবু, গুরুপদ কয়াল প্রমুখ।মাতাজি তার বক্তব্যে এই দুর্গোৎসবের পৌরাণিক প্রেক্ষাপট তুলে উপস্থিত সকলকে সমৃদ্ধ করেন। বক্তব্য রাখেন বিশিষ্ট সমাজসেবী সুব্রত মহাপাত্র এবং পূজা কমিটির সভাপতি বিশ্বনাথ মন্ডল। উদ্বোধনী অনুষ্ঠানের আগে বর্ণাঢ‍্য শোভাযাত্রায় মায়ের ঘটোত্তলন হয়।শেষে উপস্থিত সকলকে ধন্যবাদ জ্ঞাপন করেন আয়োজক পূজা কমিটির সম্পাদক রতন জানা।

      Share

      Leave a Reply

      Your email address will not be published. Required fields are marked *