রাজকুমার মহাপাত্র,আবেশভূমি ডিজিটাল,এগরা কাঁথি, মেদিনীপুর পূর্ব পশ্চিম ও ঝাড়গ্ৰাম ।এগরা মহকুমা বইমেলার পক্ষে রাজ্যের প্রাক্তন পরিষদীয় মন্ত্রী অধ্যাপক প্রবোধচন্দ্র সিনাকে সম্বর্ধনা জ্ঞাপন করা হয় ৩১ মার্চ সোমবার। স্বর্ণময়ী প্রাথমিক বিদ্যালয়ে

    বৈকালিক অনুষ্ঠানে পুষ্পস্তবক, মানপত্র, স্মারক তুলে দিয়ে সম্বর্ধনা জ্ঞাপন  সভায় পৌরহিত‍্য করেন মেলা কমিটির কার্যকরী সভাপতি বীরকুমার শী। ছিলেন এগরা কেন্দ্রিক দক্ষিণ মেদিনীপুর জেলা প্রস্তাবক কমিটির সভাপতি প্রখ্যাত শল‍্য চিকিৎসক ডা: বাদলঅশ্রু ঘাটা, বইমেলার সহ-সভাপতি প্রকাশ রায় চৌধুরী, কর্মকর্তা সুকুমার রায়। বরণ পর্বে ছিলেন যুগ্ম সহ সম্পাদক নবকান্ত জানা ও সত্যব্রত সাহু, কোষাধ্যক্ষ আশীষ কুমার দাস প্রমূখ ।বৈদিক মন্ত্র পাঠ করেন শঙ্কর নারায়ণ মিশ্র। উদ্বোধনী সংগীত পরিবেশন করেন কবি সুরকার হেমন্ত মাইতি। সঞ্চালক মেলা কমিটির সম্পাদক গৌরীশংকর মহাপাত্র জানান দ্বাদশবর্ষ এগরা মহকুমা মেলার শেষ দিন ১ মার্চ শনিবার  স্ব স্ব ক্ষেত্রে প্রতিষ্ঠিত ব্যক্তিত্বদের সম্বর্ধনার আয়োজন করা হয়েছিল। সমাজ সেবায় বিশেষ অবদানের জন্য রাজ্যের প্রাক্তন পরিষদীয় মন্ত্রী অধ্যাপক প্রবোধ চন্দ্র সিনহা, সাহিত‍্যে রসরাজ ধরনীধর গায়েন, সংগীতে কবি সুরকার বিনোদবিহারী জানা, বেসরকারি সংগঠন গড়ে রামকৃষ্ণ মিলন মন্দিরের মতন ব্যতিক্রমী শিক্ষা প্রতিষ্ঠান গড়ে এলাকায় শিক্ষার মানোন্নয়নের অন্যতম সংগঠক রামনারায়ণ দাস, শিক্ষাক্ষেত্রে দ্রোণাচার্য প্রাপ্ত ললাট গঙ্গাধর পাঠশালা হাই স্কুলের প্রাক্তন প্রধান শিক্ষক
      নবকান্ত জানা, চিকিৎসা ক্ষেত্রে প্রত‍্যন্ত গ্ৰামীণ এলাকায় নির্সিংহোম গড়ে  স্বাস্থ্যের মানোন্নয়নে বিশেষ অবদানের জন্য  প্রখ‍্যাত শল‍্য চিকিৎসক ডা বাদল অশ্রু ঘাটা মহোদয়সহ মহকুমার ৬ কৃতি গুণীজনদের সংবর্ধনার জন্য মেলা মঞ্চে পেলেও অসুস্থতার কারণে স‍্যারকে না পারায় আজকের এই অনুষ্ঠান।
      মানপত্র পাঠ শেষে স‍্যারের হাতে  তা তুলে দেন মেলা কমিটির অন্যতম কর্মকর্তা পালপাড়া কলেজের বাংলা বিভাগীয় প্রধান অধ্যাপক ড  মৃনাল কান্তি দাস।প্রবোধবাবু তার বক্তব্যে বইমেলার প্রয়োজনীয়তার কথা বলতে গিয়ে ব্যক্তিগত জীবনে বিভিন্ন রাষ্ট্র সফরে নিজেকে উপযুক্ত করে তুলতে ভিন্ন ভিন্ন রাষ্ট্রে লাইব্রেরীতে গিয়ে যথাযথ বই সংগ্ৰহ করে নিজেকে কিভাবে আপডেটেড করে ছিলেন বিক্ষিপ্ত সেই ঘটনা স্মৃতিচারণ করে উপস্থিত সকলকে
        সমৃদ্ধ করেন। 
        এরপর এদিন মাসিক সাহিত্য সংবাদপত্র “সমন্বয়” এর মার্চ সংখ্যা প্রকাশ করেন প্রবোধ বাবু।ছিলেন মেলা কমিটির অন্যতম কর্মকর্তা মানস কুমার মাইতি, নবকান্ত জানা, সমীর কুমার গিরি ,কবিতা প্রধান, স্বপন কুমার মিশ্র, তপন কুমার মন্ডল, সূতিকা প্রধান, সুদীপ কুমার সিনহা প্রমূখ। এই অনুষ্ঠান উপলক্ষে  সাহিত্য পাঠে অন‍্যান‍্যদের সঙ্গে উপস্থিত ছিলেন কবি মিঠু সিং, মানস মাইতি, বিকাশ পন্ডিত, সাংবাদিক শঙ্কু দাস, মদন মাইতি, সঞ্জীব আচার্য প্রমুখ। শেষে উপস্থিত সকলকে ধন্যবাদ জানান সভার সভাপতি।

          Share

          Leave a Reply

          Your email address will not be published. Required fields are marked *