
গৌরীশংকর মহাপাত্র ও রাজকুমার মহাপাত্র,আবেশভূমি ডিজিটাল, এগরা কাঁথি, মেদিনীপুর পূর্ব পশ্চিম ও ঝাড়গ্ৰাম।এগরা-২ব্লকের বিবেকানন্দ পঞ্চায়েতের উর্দ্ধবপুর দাউদপুর তরুণ সংঘের ৭২ তম সার্বজনীন বাসন্তী পূজা উপলক্ষে শনিবার মহা অষ্টমীর সন্ধ্যায় সাংস্কৃতিক অনুষ্ঠানের পাশাপাশি “বিবেকানন্দ বর্তমান ভারত” শীর্ষক এক আলোচনা হয়। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বালিঘাই জগন্নাথ জীউ সেবা সমিতির কর্ণধার একালের দানবীর আশিস ধাওয়া। সঙ্গে জেলা পরিষদ সদস্য প্রদীপ বর, বিবেকানন্দ পঞ্চায়েতে প্রধান মনীষা গুচ্ছাইৎ, স্থানীয় পঞ্চায়েত সদস্যা পূর্ণিমা গিরি ,বালিঘাই জগন্নাথ জীউ সেবা সমিতির কার্যকরী সভাপতি অহীন্দ্র কুমার রায়, যুগ্ম সহ-সম্পাদক বিরোজাকান্ত প্রধান প্রমূখ।সভায় পৌরহিত্য করেন সংস্থা সভাপতি হৃষিকেশ মাইতি। স্বাগত ভাষণ দেন সম্পাদক অলক মাইতি। সভাপতি জানান আগামীকাল প্রভাত অপেরার যাত্রা পালা, সোমবার দুপুরে মহোৎসব এবং রাত্রিতে দীপায়ন ব্যানার্জী অভিনীত যাত্রা পালা।এ দিন অনুষ্ঠান মঞ্চে সেবা কর্মসূচি হিসেবে বালিঘাই জগন্নাথ জীউসেবা সমিতির কর্ণধার আশিস ধাওয়া ৪০জনকে মশাবাহিত রোগ প্রতিরোধে মশারি,১৫ জন মহিলাকে পূজা উপহার শাড়ী, ১৫ জনকে শাল তুলে দেন। তিনি তার বক্তব্যে বলেন সেবা সমিতির অধীন ৭৩ ক্লাবের অধীন এই ক্লাব সারা বৎসর শুধু পূজার্চনা নয় নানান সেবা মূলক কর্মসূচি গ্রহণ করে। যতদিন এরা মানুষের সেবায় থাকবে ততদিন সেবা সমিতি এদের পাশে থেকে সহযোগিতা করবে। তিনি মা দুর্গার কাছে প্রার্থনা করেন যতদিন বাঁচিয়ে রাখবেন তিনি তৎদিন যেন মানুষের সেবা করার সুযোগ দেন।শেষে উপস্থিত সকলকে ধন্যবাদ জানান ক্লাব সভাপতি হৃষিকেশ মাইতি।