গৌরীশংকর মহাপাত্র ও রাজকুমার মহাপাত্র,আবেশভূমি ডিজিটাল, এগরা কাঁথি, মেদিনীপুর পূর্ব পশ্চিম ও ঝাড়গ্ৰাম। রাজ‍্য তৃণমূল সুপ্রিম দলনেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ও  অভিষেক বন্দোপাধ্যায়ের নির্দেশে জীবনদায়ী ওষুধের মূল্য বৃদ্ধির প্রতিবাদে ব্লকে ব্লকে বিক্ষোভ কর্মসূচি পালন করে শনিবার। এদিন বিকালে

    কাঁথি সাংগঠনিক জেলার পটাশপুর-২ ব্লক তৃণমূল কংগ্রেসের উদ্যোগে প্রতাপদিঘী লায়ন্স ক্লাব মাঠ থেকে এক মহা মিছিল টিকরাপাড়া স্কুল মাঠ হয়ে প্রতাপদিঘী বাজার ঘুরে রাজেন্দ্র সেতুতে এসে মিছিল শেষে পথ সভা করে। সকলের গলায় জীবনদায়ী ওষুধের মূল্যবৃদ্ধি করলে কেন কেন্দ্র সরকার জবাব দাও প্লাকার্ড ঝোলানো।উপস্থিত থেকে মিছিলে পা মেলান কাঁথি সাংগঠনিক জেলা তৃণমূল সভাপতি পিযুষকান্তি পন্ডা, পঞ্চায়েত সমিতির সভাপতি স্বপন কুমার মাইতি, কাঁথি সাংগঠনিক জেলা তৃণমূলের মুখপাত্র অপরের সাঁতরা, ব্লক মহিলা নেত্রী মালবিকা প্রধান, যুব সভাপতি সুরজিৎ মাইতি শ্রমিক নেতৃত্ব গোবিন্দ নন্দ গোস্বামী সহ সমস্ত ব্লক শাখা সংগঠনের নেতত্বসহ অঞ্চল সভাপতিগণ, জেলা
      পরিষদ সদস্যা প্রনতি আচার্য ও মৃনাল কান্তি দাস, স্বাস্থ্য কর্মাধ‍্যক্ষ দুর্গাপদ পাহাড়ীসহ সমস্ত কর্মাধ‍্যক্ষ, বরুণ গিরি, সত‍্যেশ্বর নন্দী, অনুপ হাজারা সহ সমস্ত অঞ্চল তৃণমূল সভাপতি ,পূরবী মাইতি,মৌসুমী দাস প্রধান, শেখ মালেক আলি সহ সমস্ত পঞ্চায়েত প্রধান, পঞ্চায়েত সমিতির সদস্য সদ‍্স‍্যা, প্রাক্তন উপ প্রধান ডা দীলিপ রায়, আশীষ দাস প্রমুখ‌ বুথ নেতৃত্ব অংশগ্রহণ করে। মিছিলের নেতৃত্বে পটাশপুর -২ ব্লক তৃণমূল সভাপতি মানস রায়।
      ভগবানপুর-১ব্লক তৃণমূল কংগ্রেসের উদ্যোগে
        জীবনদায়ী ওষুধের অস্বাভাবিক মূল্যবৃদ্ধির প্রতিবাদে যাদব পুকুর থেকে ভগবানপুর নতুন রাস্তার মোড় ৫ কিমি বিশাল পদযাত্রার মাধ্যমে এক মহা মিছিল হয়।উক্ত মিছিলে নেতৃত্ব দেন পূর্ব মেদিনীপুর জেলা পরিষদের সভাধিপতি বিধায়ক উত্তম বারিক, ছিলেন ভগবানপুর-১ তৃণমূল সভাপতি রবিনচন্দ্র মন্ডল, পঞ্চায়েত সমিতির সভাপতি অরূপ সুন্দর পন্ডা, ব্লক যুব তৃণমূল সভাপতি সৌরভ কান্তি বেরা। এছাড়াও ১০টি অঞ্চলের অঞ্চল সভাপতি গন সকল স্তরের নির্বাচিত জনপ্রতিনিধি এবং প্রচুর কর্মী সমর্থক।
        ভগবানপুর দুই ব্লকের মাধাখালি থেকে একটু বিরাট মিছিল এলাকা পরিক্রমা করে।
          নেতৃত্ব ছিলেন পূর্ব মেদিনীপুর জেলা পরিষদের সভাধিপতি বিধায়ক উত্তম বারিখ, দলের ব্লক সভাপতি অম্বিকেশ মান্না, জেলা পরিষদের পূর্ত কর্মাধ্যক্ষ মানব পড়ুয়া সহ স্থানীয় নেতৃত্ব গন।
          এগরা পৌরশহরের ১ নং ও
            ৮নং ওয়ার্ড তৃণমূল কংগ্রেস পথসভা করে জীবন দায়ী ওষুধের মূল্য বৃদ্ধির প্রতিবাদে কেন্দ্রীয় সরকারকে দায়ী করে বক্তব্য রাখেন শহর তৃণমূল সভাপতি উদয় শঙ্কর পাল, স্থানীয় কাউন্সিলর সুরজ আলী, দেবদূর্লভ মাইতি, মহিলা নেত্রী কবিতা প্রধান, সুজাতা কর মহাপাত্র সহ শাখা সংগঠনের নেতৃত্ব গন।এগরা তৃণমূল ছাত্র পরিষদের
              পক্ষে এগরা সারদা শশিভূষণ কলেজ গেটে বিক্ষোভ কর্মসূচি গ্রহণ করে।
              এগরা-১তৃণমূল কংগ্রেসের উদ্যোগে নেগুয়া দলীয় পার্টি অফিস থেকে মির্জাপুর বাজার পর্যন্ত বিক্ষোভ কর্মসূচিতে পা মেলান দলীয় সমর্থকগণ। মিছিল শেষে মির্জাপুর বাজারে পথ সভায় কেন্দ্র সরকারকে তীব্র ভাষায় আক্রমণ করেন বক্তাগণ। জীবন দায়ী ওষুধের মূল্য বৃদ্ধিতে কেন্দ্র সরকারকে দায়ী করেন। দ্রুত মূল্য বৃদ্ধি নিয়ন্ত্রণ না করলে বৃহত্তর আন্দোলনের হুশিয়ারী দেওয়া হয়। নেতৃত্বে ছিলেন কাঁথি সাংগঠনিক জেলা তৃণমূল চেয়ারম্যান বিধায়ক তরুণ কুমার মাইতি,  সাংগঠনিক জেলা মহিলা তৃণমূলনেত্রী জেলা পরিষদ
                সদস্যা রিজিয়া বিবি প্রধান সিদ্ধেশ্বর বেরা, জেলা পরিষদ সদস্য শান্তনু নায়ক, পঞ্চায়েত সমিতির সভাপতি অমিয় রাজ, সহ সভাপতি সত‍্য চক্রবর্তী, মহিলা নেত্রী মানসী দে সহ শাখা সংগঠনের নেতৃত্ব ও দলীয় সমর্থকগণ।
                সর্বভারতীয় তৃণমূল কংগ্রেসের সর্বময় নেত্রী মমতা ব্যানার্জীর নির্দেশে অপদার্থ মোদী সরকারের জনবিরোধী সিদ্ধান্তের বিরুদ্ধে জীবনদায়ী ঔষধের দাম বৃদ্ধির প্রতিবাদে রামনগর-২ ব্লক তৃণমূল কংগ্রেসের বিক্ষোভ কর্মসূচি হয়। উপস্থিত ছিলেন রামনগর
                  বিধানসভার বিধায়ক ও প্রাক্তন মন্ত্রী অখিল গিরি , উপস্থিত ছিলেন রামনগর-২ ব্লক তৃণমূল কংগ্রেসের সভাপতি সত্যরঞ্জন রায়, পঞ্চায়েত সমিতির সভাপতি অনুপ গিরি, জেলার তৃণমূল ছাত্র পরিষদের সভাপতি শতদল বেরা,পূর্ত কর্মাধ্যক্ষ মানস দাস, শিক্ষা কর্মাধ্যক্ষ নিলম রায়সহ অঞ্চলের তৃণমূল কংগ্রেসের সভাপতিগন বনবিহারী মাইতি,মানস পাত্র, নির্লিপ্ত মাইতি,ওয়াসিম রহমান,সেক মৈদুল, উত্তম মাইতি সহ অন্যান্য নেতৃবৃন্দ।

                    কাঁথি-১ তৃণমূল কংগ্রেসের উদ্যোগে কাঁথিতে অনুরূপ মিছিল ও পথসভা হয় ছিলেন কাঁথি সাংগঠনিক জেলা যুব তৃণমূল সভাপতি সুপ্রকাশ গিরি, শহর তৃণমূল সভাপতি হরিসাধন দাস অধিকারী, দলের শাখা সংগঠনের নেতৃত্ব। ব্লকের সাত মাইল বাজারে অনুরূপ কর্মসূচিতে ছিলেন পঞ্চায়েত সমিতির বিরোধী দলনেতা আমিন সোহেল প্রমূখ।

                    Share

                    Leave a Reply

                    Your email address will not be published. Required fields are marked *