গৌরীশংকর মহাপাত্র ও রাজকুমার মহাপাত্র,আবেশভূমি ডিজিটাল, এগরা কাঁথি, মেদিনীপুর পূর্ব পশ্চিম ও ঝাড়গ্ৰাম।এগরা -১ ব্লকের কশবা এগরা পঞ্চায়েতের ঐতিহ্যবাহী স্বেচ্ছাসেবী এরেন্দা নিরঞ্জন ক্লাব ও সাধারণ পাঠাগারের উদ্যোগে ৬ দলীয় মহিলা কাবাডি টুর্নামেন্ট হয় রবিবার। রামনবমীর সন্ধ্যায় উপেন্দ্রনাথ মিশ্র ও বিষ্ণুপ্রিয়া মিশ্র স্মৃতি সাংস্কৃতিক মঞ্চ পার্শ্বস্থ মাঠে ৬ দলীয় এই কাবাডি প্রতিযোগিতার উদ্বোধন করেন বালিঘাই জগন্নাথ জীউ সেবা সমিতি ট্রাস্টের সম্পাদক একালের দানবীর আশিস ধাওয়া ।সঙ্গে প্রখ্যাত নিউরো চিকিৎসক অধ‍্যাপক ড: অমর কুমার মিশ্র, ভলি খেলোয়াড় ও রাজ্য পুলিশ সংগঠনের অন্যতম কর্মকর্তা নিরুপম খাঁড়া ,সমাজসেবী শিখা মিশ্র, স্মৃতি মঞ্চের দাতা অরবিন্দ মিশ্র,অরিন্দম মিশ্র ও অনুপম মিশ্র, সেবা সমিতির নতুন

    কর্মকর্তা সহেল ধাওয়া প্রমূখ। উদ্বোধনী অনুষ্ঠানে পৌরহিত‍্য করেন সংস্থার সভাপতি দেবব্রত নন্দ। স্বাগত ভাষণে সংস্থা সম্পাদক উত্তম নায়ক জানান রামনবমীতে নিরঞ্জন ক্লাব ও সাধারণ পাঠাগার আয়োজিত ৭১ তম বাসন্তী পূজা উপলক্ষে যুব ও যুবাদের মাঠমুখী করতে এমন উদ্যোগ। প্রতিযোগিতার সূচনায় মুখোমুখি হয় বালেশ্বর ও হাওড়া। অন্য ৪টি দল পুরুলিয়া, ঝাড়গ্রাম, বর্ধমান ও পূর্ব মেদিনীপুর। শেষে উপস্থিত সকলকে ধন্যবাদ জ্ঞাপন করেন ক্লাব সভাপতি।

      Share

      Leave a Reply

      Your email address will not be published. Required fields are marked *