
গৌরীশংকর মহাপাত্র ও রাজকুমার মহাপাত্র, আবেশভূমি ডিজিটাল,এগরা কাঁথি, মেদিনীপুর পূর্ব পশ্চিম ও ঝড়গ্ৰাম। এগরা-২ ব্লকের ঐতিহ্যবাহী স্বেচ্ছাসেবী সেবাট্রাস্ট বালিঘাই জগন্নাথ জীউ সেবা সমিতি পরিচালিত জগন্নাথ কলা কেন্দ্রের বার্ষিক সাংস্কৃতিক অনুষ্ঠান ও পুরস্কার বিতরণী হয় রবিবার। রামনবমীর সন্ধ্যায় সংস্থার সাংস্কৃতিক মঞ্চে পৌরহিত্য করেন কার্যকরী সভাপতি অহীন্দ্র কুমার রায়। উপস্থিত ছিলেন কলা কেন্দ্রের অধ্যক্ষ শিশির কুমার মাইতি, যুগ্ম সহ সম্পাদক বিরজাকান্ত প্রধান, কর্মকর্তা তপন কুমার সামন্ত, ধনঞ্জয় সিংহ, সংগীত শিক্ষিকা চন্দনা জানা, নৃত্য শিক্ষিকা সুমিতা মাইতি, অমল জানা প্রমূখ। কৃতিদের হাতে পুরস্কার তুলে দেন সংস্থার কর্ণধার একালের দানবীর আশিস ধাওয়া। অনুষ্ঠানের সঞ্চালনায় শিক্ষক তপন কুমার মন্ডল। ধন্যবাদ জ্ঞাপন করেন সংস্থার সহ-সভাপতি শংকরনারায়ণ মিশ্র।
