
গৌরীশঙ্কর মহাপাত্র ও রাজকুমার মহাপাত্র,আবেশভূমি ডিজিটাল, এগরা কাঁথি, মেদিনীপুর পূর্ব পশ্চিম ও ঝাড়গ্ৰাম।পন্ডিত প্রবর জ্যোতির্ময় নন্দ মহোদয়ের মরণোত্তর সম্মান প্রাপ্তি উপলক্ষে গৌরবদীপ্ত মুগবেড়িয়া জনপদবাসীদের প্রায় ৪০ টি সংগঠন সমূহের উদ্যোগে জ্যোতির্ময় বন্দনার আয়োজন হয় ৫ এপ্রিল শনিবার।আড়াইটা থেকে ছয়টা পর্যন্ত ভাবগম্ভীর মনোজ্ঞ অনুষ্ঠানে ছিলেন প্রায় ১৫০ জন, এনসিসি ২০ সহ কলকাতা থেকে মেদিনীপুর সমন্বয় সংস্থার সভাপতি আঞ্চলিক ইতিহাস গবেষক বহু গ্ৰন্থ প্রনেতা সাহিত্যিক মন্মথনাথ দাস,প্রতিষ্ঠাতা সম্পাদক অধ্যাপক প্রণবেশ জানা,সাধারণ সম্পাদক রতিকান্ত মালাকার, সহ সম্পাদক অধ্যাপক শ্যামাপদ জানা, কাঁথি এগরা আঞ্চলিক ইউনিটের অধ্যাপক হৃষীকেশ পড়্যা, হৃষীকেশ দাস ও অলকা জানা, সুমন নারায়ণ বাকরা সহ খেজুরী জনপদের ৪ জন,তমলুক থেকে বিধান চন্দ্র সামন্ত প্রমুখ।পৌরোহিত্য করেন মুগবেড়িয়া কলেজের প্রাক্তন অধ্যক্ষ বহু গ্ৰন্থ প্রনেতা আঞ্চলিক ইতিহাস গবেষক ডঃ হরিপদ মাইতি।মুগবেড়িয়া গঙ্গাধর মহাবিদ্যালয়ের সভাগৃহে আয়োজিত এই অনুষ্ঠানে প্রাক্তন মন্ত্রী কিরণময়,পুরাণরত্ন অধ্যাপক ব্রহ্মময় ও প্রাবন্ধিক চৈতন্যময় নন্দ তিন কৃতি ভাইয়ের হাতে সম্মাননা মানপত্র তুলে দেন অধ্যাপক রণজিৎকুমার নায়েক। বাঁধাই করা স্মারক তুলে দেওয়া হয় ১০ জন ব্যক্তি ও প্রতিষ্ঠানের হাতে। প্রারম্ভিক ভাষণ দেন মুগবেড়িয়া কলেজের অধ্যক্ষ ডঃ স্বপন কুমার মিশ্র। দীর্ঘ আকর্ষণীয় ভাষণ দেন সভাপতি অধ্যাপক হরিপদ মাইতি। সঞ্চালক ছিলেন শ্রী গৌরচাঁদ পাত্র।
