রাজকুমার মহাপাত্র,আবেশভূমি ডিজিটাল, এগরা কাঁথি, মেদিনীপুর পূর্ব পশ্চিম ও ঝাড়গ্ৰাম। পটাশপুর-২ ব্লকে দ্বাদশ বর্ষ এগরা মহকুমা বইমেলা নিয়ে পর্যালোচনা হয় সোমবার।শুরুতে দ্বাদশবর্ষ মেলার স্মারক তুলে দিয়ে সম্মাননা জ্ঞাপন হয়। স্মারক তুলে দেওয়া হয় পঞ্চায়েত সমিতির সভাপতি স্বপন কুমার মাইতি, বিডিও শঙ্খ ঘটক এবং পটাশপুর দক্ষিণ চক্রের বিদ্যালয় পরিদর্শক

    সন্দীপ দে’র হাতে। উপস্থিত ছিলেন মেলা কমিটি,এগরা প্রেসক্লাব ও দৈনিক আবেশভূমি’র সম্পাদক গৌরীশংকর মহাপাত্র, কোষাধ্যক্ষ প্রাক্তন ব্যাঙ্ক আধিকারিক আশীষ কুমার দাস, মেলার সাংস্কৃতিক প্রতিযোগিতা বিভাগের আহ্বায়ক শিক্ষক তপন কুমার মন্ডল ও ঐ বিভাগের সদস্য সমাজ সেবী বিরোজাকান্ত প্রধান। ব্লকের নির্দিষ্ট
      দিনে সরকারি কর্মসূচির ব‍্যস্ততায় অন্যান্যদেরকে মেলায় পাঠালেও নিজে খোঁজ খবর নিয়ে ছেন, প্রতি দিনের অনুষ্ঠান সুন্দর হয়েছে। বিডিও মহোদয় বলেন মেলার কর্মসূচী রূপায়ণ পত্রপত্রিকা ও সমাজ মাধ্যমে দেখে আনন্দিত। দিন গুলি ব্লকে ভাগ করা, দিন গুলিতে বিশিষ্ট গুণীজনের জন্য উৎসর্গ করে অভিনব আলোচনা প্রশংসা যোগ্য।
      মেলা নিয়ে প্রয়োজনীয় পরামর্শ দেন পঞ্চায়েত সমিতির সভাপতি। তিনি অন্যান্য ব্লক সভাপতিদের সঙ্গে আলোচনা করে সম্পাদকে সাধারণ সভা ডাকা ও আগামী দিনে মেলাকে নিয়ে কিছু পরামর্শ দেন। মেলার আর্থিক অবস্থা নিয়ে আলোচনা হয়। ব্লকের সহযোগিতা দ্রুত দেওয়ার ব‍্যবস্থা করবেন বলে জানান সভাপতি। অঞ্চল ভিত্তিক আগ্রহী শিক্ষকদের যুক্ত করে
        সাংস্কৃতিক প্রতিযোগিতা গুলি আগামী দিনে আরও কিভাবে করা সম্ভব হবে তা নিয়ে আলোচনা হয় বিদ্যালয় পরিদর্শকের সঙ্গে। মেলার সার্বিক পদক্ষেপ নিয়ে সকলে সন্তোষ প্রকাশ করেন। প্রতিযোগিতা গুলিকে আরও ত্রুটিমুক্ত করা নিয়ে আলাপ আলোচনা হয়। সক্ষেত্রে সার্কেল বা ব্লকের বাইরের বিচারক আনার ভাবনার পরামর্শ দেন।
        মেলার বিক্রি বাট্টা নিয়ে খোঁজ নেন সকলে। সম্পাদক কে বিক্রির লক্ষ‍্যমাত্রা পূরণে কিছু পরামর্শও দেন সভাপতি ।

        Share

        Leave a Reply

        Your email address will not be published. Required fields are marked *