গৌরীশংকর মহাপাত্র,আবেশভূমি ডিজিটাল, এগরা কাঁথি, মেদিনীপুর পূর্ব পশ্চিম ও ঝাড়গ্ৰাম। পূর্ব মেদিনীপুর জেলা প্রাণী দপ্তরের ব্যবস্থাপনায় রাজ্য সরকারের উদ্যোগে জেলায় কৃত্রিম গো প্রজনন কাজে যুক্ত কর্মী (প্রাণী মিত্রাদের ) সম্বর্ধনা জ্ঞাপন করা হয় মঙ্গলবার। জেলা কার্যালয়ে কাজের দক্ষতার নিরিখে এক অনুষ্ঠানে ২৫ টি ব্লক থেকে প্রত‍্যেকটি ব্লকের প্রথম দ্বিতীয় ও তৃতীয় প্রাণী মিত্রাদের ৭৫ জনকে সংশাপত্র ও ৪০০০ টাকার চেক তুলে দেওয়া হয়। রাজ্যের অন্যান্য

    জেলার তুলনায় পূর্ব মেদিনীপুর দুগ্ধ, মাছ ও মাংস উৎপাদনে এগিয়ে।প্রাণী মিত্রাদের অক্লান্ত পরিশ্রমে জেলারএই সাফল্য এসেছে বলে জানান জেলা পরিষদের মৎস্য ও প্রাণী কর্মাধ‍্যক্ষ তরুণ কুমার জানা। সভায় ছিলেন এ ডিএম (উন্নয়ন )নেহা ব্যানার্জি ,জেলা
      প্রাণী আধিকারিক ডা উত্তম বিশ্বাস, ভগবানপুর-১ পঞ্চায়েত সমিতির সভাপতি অরূপ সুন্দর পন্ডা, তমলুক মাতঙ্গিনী ব্লকের পঞ্চায়েত সমিতির সভাপতি, জেলার ২৫ টি ব্লকের প্রাণী কর্মাধ্যক্ষ ও বি এল ডি ও গন উপস্থিত ছিলেন।প্রাণীমিত্রাদের সেরার সেরা হিসেবে  সম্বর্ধিত হন ভগবানপুর-১ ব্লকের গৌতম মান্না।

        Share

        Leave a Reply

        Your email address will not be published. Required fields are marked *