
গৌরীশংকর মহাপাত্র ও সৌরভ পট্টনায়ক, কাঁথি সোহাগপুর, মেদিনীপুর পূর্ব পশ্চিম ও ঝাড়গ্ৰাম। পশ্চিম মেদিনীপুর জেলার দাঁতন-২ ব্লকের সাউরী পঞ্চায়েতের সোহাগপুর পল্লী উন্নয়ন সংঘের ৪৩ তম বাসন্তী দুর্গোৎসব ও মনসা পূজানুষ্ঠানের সমাপ্তি ঘটে সোমবার বাসন্তী দশমীর সান্ধ্যকালীন পুরস্কার বিতরণী অনুষ্ঠানের মধ্য দিয়ে। এ দিন পুরস্কার বিতরণী পর্বের সূচনা করেন এলাকার বিধায়ক বিক্রম প্রধান, ছিলেন সমাজসেবী হিমাঙ্ক পাল ,রবি কান্ত পট্টনায়ক, প্রাক্তন পঞ্চায়েত সদস্য স্বপন শ্যামল ,সমাজসেবী জয়ন্ত পাত্র, তপন শ্যামল ,প্রাক্তন পঞ্চায়েত সদস্যা গৌরী পাত্র, প্রতিমা দাতা শ্রীহরি শীট প্রমূখ। সভায় পৌরহিত্য করেন সংস্থা সভাপতি তাপস শীট। ক্লাব সম্পাদক সাধন পন্ডা জানান মেলা কে ঘিরে সপ্তমী অষ্টমী স্থানীয় এলাকার ছেলেমেয়েরা তাদের সাংস্কৃতিক অনুষ্ঠান মঞ্চস্থ করে। নবমীর দিনে ছিল সম্বর্ধনা জ্ঞাপন অনুষ্ঠান। এদিন উপস্থিত ছিলেন স্থানীয় পঞ্চায়েত প্রধান দিলীপ সামন্ত। পঞ্চায়েত সমিতির প্রাক্তন সভাপতি দুর্গেশ নন্দ, শংকর ভূঁইয়া, সুজয় দাস প্রমূখ। নবমীতে নরনারায়ণ সেবা সহ ২৫ জনকে মশাবাহিত রোগ প্রতিরোধে মশারি বিতরণ করা হয়।শেষের দিন সোমবার অনুষ্ঠানকে ঘিরে সাংস্কৃতিক ক্রীড়া ও সংস্কৃতিক প্রতিযোগিতায় কৃতিদের পুরস্কার তুলে দেন বিধায়ক বিক্রম প্রধান। তিনি তার বক্তব্যে বসন্তকালের এই দুর্গোৎসবের পৌরাণিক ব্যাখ্যা তুলে উপস্থিত সকলকে সমৃদ্ধ করার পাশাপাশি পূজাকে ঘিরে ক্রীড়া ও সাংস্কৃতিক প্রতিযোগিতা এবং সেবামূলক কর্মসূচির আয়োজন করায় আয়োজকদের ধন্যবাদ জানান। এমন ভালো কাজে আগামী দিনে তিনি সংস্থার পাশে থেকে সহযোগিতার আশ্বাস দেন। শেষে উপস্থিত সকলকে ধন্যবাদ জানান সভার সভাপতি।