রাজকুমার মহাপাত্র ও গৌরীশংকর মহাপাত্র,মেদিনীপুর পূর্ব পশ্চিম ও ঝাড়গ্ৰাম, আবেশভূমি ডিজিটাল ।“জীবনের শেষ দিনে হরিনাম সংকীর্তন শোনা ও প্রায়শ্চিত্বের পরামর্শ দেওয়া গ্ৰাম গঞ্জে মানুষের রীতি। মানুষ জীবনের শেষের দিকে এসে বুঝতে পারে মনুষ‍্য জন্ম নিয়েও মানুষের হয়ে কিছু করতে পারেনি, সেই ব্যার্থতা ঢাকতে এই নিদান। আমি মনেকরি আমি পরের জন্য, আমার কথা যার ভাবার তিনি ভাববেন। তাই জীবনের শেষ দিন পর্যন্ত মানুষের সেবা করে যাব, আমার ক্লাসটারে সংযুক্ত ৮২ টি ক্লাবকেও বলব মানুষের জন্য নিজেদেরকে উৎসর্গ করুন।”

    এগরা-২ ব্লকের ঐতিহ্যবাহী সেবা ট্রাস্ট বালিঘাই জগন্নাথ জীউ সেবা সমিতির ১৪ তম বার্ষিক সাধারণ সভা ও জগন্নাথ পত্রিকা প্রকাশ অনুষ্ঠানে বুধবার স্বাগত বক্তব্য রাখতে গিয়ে এমন আবেগদীপ্ত কথাগুলি বলেন বালিঘাই জগন্নাথ জীউ সেবা সমিতির কর্ণধার এ কালের দানবীর আশিস ধাওয়া। তিনি আরও বলেন সেবা সমিতির পাঁচ সদস‍্যের কমিটি বিগত দিনে আমাদের দেও সহযোগিতা নিয়ে কাজের নিরিখে ৪২ টি ক্লাব পরিদর্শন শেষে তাদের সুপারিশ মেনে ক্লাব গুলির পরিকাঠামা ও মানোন্নয়নে পুরস্কৃত করার সিদ্ধান্ত নিয়েছে। আর্থিক সহযোগিতা দেওয়া হবে কয়েকটি ক্লাব কে। এক প্রতিবন্ধীকে ট্রাই সাইকেল বিতরণ হবে। কন্যাগ্রস্ত পিতাকে, আহতকে
      আর্থিক সাহায্যের কথা ভেবেছে সেবা সমিতি। এছাড়া ফ্রি মেডিকেল ক্যাম্প, রক্তদান শিবির, চিকিৎসক দিয়ে বিনা মূল্যে চিকিৎসার ব‍্যবস্থা, চোখের ছানি অপারেশন, চশমা দান, প্যাথলজি পরিষেবার মধ্য দিয়ে এলাকার স্বাস্থ্যের মানোন্নয়নের চেষ্টা অব‍্যাহত।সাংস্কৃতিক মানোন্নয়নে জগন্নাথ কলা কেন্দ্র চালু করা হয়েছে।
      সংস্থার পতাকা উত্তোলন ও শহীদ বেদীতে পুষ্পার্ঘ্য নিবেদনে শ্রদ্ধা জ্ঞাপন শেষে ১৪ টি মঙ্গলদ্বীপ জ্বেলে সাধারণ সভার উদ্বোধন করেন এলাকার জনপ্রিয় বিধায়ক তরুণ কুমার মাইতি,সঙ্গে এগরা-২ বিডিও অরিজিৎ গোস্বামী, মঞ্জুশ্রী পঞ্চায়েত প্রধান শঙ্কর সাউ ,বিবেকানন্দ পঞ্চায়েত প্রধান মনীষা গুচ্ছাইৎ, কলিয়াচক সংস্কৃত কলেজের অধ্যক্ষ ড.দেবী পদ রথ, জাতীয় শিক্ষক ড. প্রণব পট্টনায়েক ও অমিয় বরণ ভৌমিক।ছিলেন এগরা থানার আই সি অরুণ খানকমিটির কার্যকরী সভাপতি অহীন্দ্র কুমার রায়, পঞ্চায়েত সমিতির প্রাক্তন সভাপতি প্রকাশ রায়চৌধুরী, জগন্নাথ কলা কেন্দ্রের অধ্যক্ষ শিশির কুমার মাইতি , যুগ্ম সম্পাদক বিরজাকান্ত প্রধান প্রমুখ। সভায় পৌরহিত‍্য করেন সংস্থার স্থায়ী সভাপতি অম্বিকেশ মহাপাত্র। বৈদিক মন্ত্র পাঠে অনুষ্ঠানের মাঙ্গলিক সূচনা করেন সংস্থার সহ-সভাপতি প্রাক্তন শিক্ষক শঙ্কর নারায়ন মিশ্র। দৈনিক আবেশভূমির সম্পাদক গৌরীশংকর মহাপাত্র ও দৈনিক
        তীরভূমি পত্রিকার অমিত কুমার জানা সহ অতিথিদের সংস্থার রীতিমত পুষ্পস্তবক, উত্তরীয়, জগন্নাথ,বলরাম, সুভদ্রার রৌপ্য মূর্তি স্মারকসহ উপহার সামগ্রী দিয়ে সম্বর্ধনা জ্ঞাপন  হয়।
        শেষে দরবার খাঁ বাড় গ্ৰামের শুভদীপ প্রামাণিক(১২) কে ট্রাই সাইকেল তুলে দিয়ে
          সেবা কর্মসূচির উদ্বোধন করেন বিধায়ক তরুন কুমার মাইতি। সংস্থার জগন্নাথ পত্রিকাও প্রকাশ করেন বিধায়ক। এরপর দক্ষিণ খাড় স্টার ক্লাব, ভবানীচক মৈত্রী
            সংঘ, এরেন্দা নিরঞ্জন ক্লাব কে স্ট‍্যান্ড ফ‍্যান এবং ভাটদা অক্ষয় নারায়ন, শিলামপুর ঐক্য সম্মেলনী, দাউদপুর পল্লী উন্নয়ন দোধাঁধি সোনার তরী, রঘুনাথচক পল্লী মঙ্গল কে ফ‍্যান দেওয়া হয়। হারমোনিয়াম দেওয়া হয় শিলামপুর ঐক্যসম্মিলানীকে, ভলিবল দেওয়া হয় শিলামপুর ঐক্য সম্মিলনী ও ভাটদা অক্ষয় নারায়ণ জনকল্যাণ সমিতি কে। দাউদপুর নটবর হাই স্কুলকে রান্নাঘর তৈরির জন্য ৫০ হাজার টাকার পার্ট পেমেন্ট ২০
              হাজার টাকার চেক দেওয়া হয়।কয়েকটি ক্লাবকে গৃহনির্মাণের জন্য ৫০ হাজার টাকার বরাদ্দের পার্ট পেমেন্ট ১০ হাজার টাকার চেক দেওয়া হয়। উল্লেখযোগ্য ক্লাব  শিলামপুর সাঁইচন্ডী, বারানিধি মৃণাল ক্লাব (গৃহ নির্মাণ), তাজপুর নেতাজি (গৃহ নির্মাণ),রঘুনাথ চক পল্লীমঙ্গল, রুক্মিণীপুর মনসা পূজা ,
                ঊর্ধ্বপুর দাউদপুর তরুণ সংঘ। রাজেন্দ্র চক গ্ৰামের আহত তপন প্রামাণিককে চিকিৎসার জন্য, দক্ষিণচক গ্রামের চন্দন গিরিকে কন্যা বিবাহের জন্য এবং বাসুদেবপুর গ্ৰামের শেখ আজিজুল কে আর্থিক সহায়তার চেক বিতরণ হয়‌।
                উদ্বোধক বিধায়ক তরুন
                  কুমার মাইতি তার বক্তব্যে সেবা সমিতির সারা বছরের ধারাবাহিক কর্মসূচিতে সংশ্লিষ্ট ক্লাবগুলিকে দিয়ে মানুষের পাশে যেভাবে থেকে সহযোগিতা করেন তার জন্য তিনি ধন্যবাদ জ্ঞাপন করেন। সেবা সমিতির এমন কর্মসূচিতে তিনি পাশে থেকে সহযোগিতার আশ্বাস দেন। সেবা সমিতির আবেদন মেনে হাইমাস্ট লাইটের দ্রুত ব‍্যবস্থা গ্ৰহনের প্রতিশ্রুতি দেন।এলাকার যানজট নিয়ন্ত্রণে এবং স্থানীয় বৈদ্যুতিক ট্রান্সফর্মার প্রতিস্থাপনে উপস্থিত বিডিও সাহেবকে ব্যবস্থা গ্রহণের কথা বলেন ।সেবা সমিতি যে অনাথ আশ্রম ও বৃদ্ধাশ্রম তৈরির উদ্যোগ নিয়েছেন তার একটি যাতে তার বিধানসভা এলাকায় করার প্রস্তাবদেন এবং সে ক্ষেত্রে তিনি বিডিও মহোদয়কে নিয়ে প্রয়োজনীয় সহযোগিতারও আশ্বাস দেন।
                  জগন্নাথ কলা কেন্দ্রের শিক্ষিকা উদ্বোধনী সংগীত পরিবেশ করেন। অনুষ্ঠানের সঞ্চালনায় সংস্থার যুগ্ম সহ সম্পাদক জন্মেঞ্জয় প্রধান। অনুষ্ঠান সুসম্পন্ন হওয়ায় সেবা সমিতি সমস্ত সদস‍্যের পাশাপাশি সংশ্লিষ্ট ৮২ টি ক্লাবের উপস্থিত ১৬০ ডেলিগেট সহ সংশ্লিষ্ট সকলকে ধন্যবাদ জ্ঞাপন করেন সেবা সমিতির সম্পাদক একালের দানবীর আশিস ধাওয়া।

                    Share

                    Leave a Reply

                    Your email address will not be published. Required fields are marked *