গৌরীশংকর মহাপাত্র ও রাজকুমার মহাপাত্র, আবেশভূমি ডিজিটাল, মেদিনীপুর পূর্ব-পশ্চিম ওঝাড়গ্রাম ।পটাশপুর-২ ব্লকের আড়গোয়াল পঞ্চায়েতের সমসপুর (গুমটী)’সাথী সংঘ’ এর বর্ণময় তিন দিনের বিংশতিতম বার্ষিক উৎসব অনুষ্ঠিত হয় শনি রবি ও সোমবার। তিন দিন ব্যাপী এই উৎসবের বিভিন্ন দিনে নানারকম ক্রীড়া ও সাংস্কৃতিক প্রতিযোগিতা হয়। প্রবীন নাগরিকদেরও উপযোগী ইভেন্ট রাখা হয়।রবি পক্ষে ‘কবি প্রণাম ‘ অনুষ্ঠান

    পরিবেশন করে, সংঘের নিজস্ব প্রতিষ্ঠান ‘মুদ্রা ড্যান্স আকাদেমির শিল্পীরা। ‘খুনটা আমি করেছি’ নাটক মঞ্চস্থ হয়। এর প্রযোজনা: ‘সহমনিয়া’, ভদ্রেশ্বর এবং ‘সাবিত্রী বাঈ ফুলে’, প্রযোজনা: ‘আমতা পরিচয়’, হাওড়া।ভিন্নধর্মী সাংস্কৃতিক অনুষ্ঠান পরিবেশন করে ‘ সপ্তক’ , কলকাতা।এছাড়াও ‘টিম মগজাস্ত্র’ এর
      পরিচালনায় অনুষ্ঠিত হয় দিদি নং -১ এর আদলে ‘ধন্যি’ মেয়ে।মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক কৃতি ছাত্র -ছাত্রীদের সংবর্ধনা প্রদান ও পুরস্কার বিতরন এবং ১৫০ জন দু:স্থদের শিক্ষোপকরন, স্কুল ব্যাগ, শাড়ি, মশারি, বেড কভার প্রভৃতি প্রদান করার পাশাপাশি পরিবেশ রক্ষায় নতুন প্রজন্মকে সচেতন করতে সকল প্রতিযোগী , ছাত্র -ছাত্রীদের প্রায় ৫০০ ছাতিম গাছ
        প্রদান করা হয়।
        অনুষ্ঠানের দিনগুলিতে উপস্থিত ছিলেন – আড়গোয়াল গ্রাম পঞ্চায়েতের প্রধান ও উপপ্রধান যথাক্রমে মালেক আলি এবং রুমা প্রধান। প্রাক্তন দুই উপপ্রধান অপরেশ সাঁতরা ও অপূর্ব কুমার ভূঞ্যা।
          প্রাক্তন দুই প্রধান ও কর্মাধ্যক্ষ – কল্যাণ কুমার মাইতি ও শিবানী নন্দগোস্বামী। পূর্ব মেদিনীপুর জেলা পরিষদ সদস্য – গোলোকেশ নন্দ গোস্বামী, বিশিষ্ট ব্যাক্তিত্ব চন্দন কুমার রথ ও বিভিন্ন সংসদ এলাকার
            পঞ্চায়েত সদস্যাগন।
            অনুষ্ঠান সু সম্পন্ন হওয়ায় শেষে ‘এগরা উই কেয়ার’ ও ‘ মা লক্ষ্মী প্রিয়া ডেভেলপমেন্ট সোসাইটি’ সহ সংশ্লিষ্ট সকলকে কৃতজ্ঞতা জ্ঞাপন করেন সংঘের সম্পাদক -পুষ্পেন্দু মণ্ডল ও সভাপতি মোহনলাল মহাপাত্র।অনুষ্ঠান পরিচালনা ও সঞ্চালনায় অন্যতম কর্মকর্তা – বিশ্বরঞ্জন ভূঞ্যা।

              Share

              Leave a Reply

              Your email address will not be published. Required fields are marked *