
গৌরীশংকর মহাপাত্র ও রাজকুমার মহাপাত্র,আবেশভূমি ডিজিটাল, মেদিনীপুর পূর্ব পশ্চিম ও ঝাড়গ্ৰাম। উই কেয়ার ফাউন্ডেশনের দ্বিতীয় বর্ষ পূর্তি উপলক্ষে আয়োজিত সাংস্কৃতিক প্রতিযোগিতা ও সান্ধ্যকালীন সাংস্কৃতিক অনুষ্ঠান হয় মাতৃ দিবস রবিবার। অনুষ্ঠানের সকালে নৃত্য, অঙ্কন, আবৃত্তি প্রতিযোগিতায় প্রায় ২৪০ জন অংশগ্রহণ করে। সন্ধ্যা কালীন অনুষ্ঠানে সম্বর্ধনা জ্ঞাপন করা হয় বিভিন্ন স্বেচ্ছাসেবী সংগঠন কে। কেয়ার অফ খেজুরী,জোনাকি,অবলা, গ্রীন জলপাইগুড়ি, মেদিনীপুর কুইজ কেন্দ্র, কুইজ ও ম্যানিয়া প্রভৃতি স্বেচ্ছাসেবী সংগঠন কে সমাজ বন্ধু সম্মান প্রদান করা হয়। সমাজ সাথী সম্মান প্রদান হয় এগরার সুদীপ মান্না, ঝাড়গ্রামের সুমিত দাস ও বিভিন্ন ব্যক্তি বর্গ কে যারা সমাজের বিভিন্ন কাজে সহযোগিতা করেন ।বিদ্যাসাগর সম্মাননা প্রদান করা হয় শিক্ষা ও সংস্কৃতিতে যুক্ত হরিপদ গায়েন,অরুনাংশু প্রধান, সোমনাথ ঘোড়াইদের। সৃজন সম্মান প্রদর্শন করা হয় এগরা কৃষ্টি চক্র ও সাতমাইল মানবকল্যাণ সংঘ কে। অনুষ্ঠানে সেবামূলক কর্মকাণ্ডে র মধ্যে ২ জন কে হুইল চেয়ার,সেলাই মেশিন,ও একাদশ শ্রেণি তে উত্তীর্ণ শিক্ষার্থীদের পাঠ্যপুস্তক প্রদান করা। প্রতিযোগীদের বিভিন্ন স্মৃতি পুরস্কার তুলে দেওয়া হয় স্থানাধিকারি প্রতিযোগিদের হাতে। সম্মাননা প্রদান করা হয় সাংবাদিক বন্ধু দের।অনুষ্ঠানে মূল আকর্ষণ ছিল সঙ্গীত শিল্পী জি বাংলা সা রে গা মা পা র চ্যাম্পিয়ন অতনু মিশ্র র মনোমুগ্ধকর গান। অতনু মিশ্র কে সম্বর্ধনা জ্ঞাপন করা হয় সংগঠনের পক্ষে।অনুষ্ঠানে উপস্থিত ছিলেন শিক্ষারত্ন প্রাপক বীরকুমার শী , শিক্ষা রত্ন প্রাপক নবকান্ত জানা,মৃনাল কান্তি কর, ডাঃ সৈনিক প্রধান,আশীষ ধাওয়া প্রমুখ। সমগ্র অনুষ্ঠান টি পরিচালনা করেন শৌভিক পন্ডা ।সংগঠনের সভাপতি সুভাষ নন্দ জানান আমরা সারা বছর মানুষের পাশে থাকি।আপনারা আশীর্বাদ করবেন এইভাবে ই যেন উই কেয়ার ফাউন্ডেশন মানুষের পাশে দাঁড়াতে পারে। উই কেয়ার ফাউন্ডেশনের সম্পাদিকা উজ্জয়িনী ব্যানার্জি সকল যোদ্ধা দের ও শুভাকাঙ্ক্ষী দের ধন্যবাদ জ্ঞাপন করেন।