
গৌরীশংকর মহাপাত্র ও রাজকুমার মহাপাত্র, আবেশভূমি ডিজিটাল,মেদিনীপুর পূর্ব পশ্চিম ও ঝাড়গ্ৰাম।পটাশপুর-২ ব্লকের মথুরা পঞ্চায়েতের উদ্যোগে কঠিন এবং তরল বর্জ্য সংরক্ষণসহ প্রক্রিয়া করণে প্রকল্প রয়েছে বাল্যগোবিন্দপুরে। তার কাজে গতি আনতে বুধবার বিল্যগোবিন্দপুরে এক আলোচনা সভা হয়। ৫ জুন বিশ্ব পরিবেশ দিবসকে সামনে রেখে ব্লকের সঙ্গে এই পঞ্চায়েত যাতে এক উল্লেখযোগ্য স্থান দখল করতে পারে সেই নিরিখে এই এই সচেতনতা।ছিলেন জয়েন্ট বিডিও গোপাল চন্দ্র দে ,পঞ্চায়েত সমিতির স্বাস্থ্যকর্মাধ্যক্ষ দুর্গাপদ পাহাড়ি, মথুরা পঞ্চায়েতের উপ-প্রধান সত্যেন পন্ডা, মৎস্য কর্মাধ্যক্ষ কৃষ্ণেন্দু রায়চৌধুরী, পঞ্চায়েতের দলনেতা নিরুপম(জহর) পাহাড়ি, সচিব, নির্মাণ সহায়ক , অঞ্চলের ভি বি ডি সি কর্মীর সকল সদস্য সদস্যা, স্ব সহায়ক দলের সদস্যা প্রমুখ ।জয়েন বিডিও কঠিন ও তরল বর্জ্য সংরক্ষণ করা, পচনশীল বর্জ্যকে যাতে সারে রূপান্তরিত করা যায় সে বিষয়ে আলোকপাত করেন। সকলকে প্লাস্টিক বর্জনের আহ্বান জানান। রাস্তাঘাট অফিস কাছারি, বাজার হাট কোথাও যাতে আবর্জনা না থাকে সে বিষয়ে অসহায়ক দলের মায়েদের সতর্ক করেন জয়েন্ট বিডিও।উক্ত অনুষ্ঠানের পৌরহিত্য করেন মথুরা পঞ্চায়েত প্রধান মৌসুমী রানী দাস প্রধান। তিনিশেষে সংশ্লিষ্ট সকলকে ধন্যবাদ জ্ঞাপন করেন।
